• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাতিসংঘে ছাত্রলীগ নেতাকে মারধর, বিএনপি কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে ছাত্রলীগের এক নেতাকে মারধরের অভিযোগে রিয়াজ রহমান হোসাইন নামে বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক সিটি পুলিশ (এনওয়াইপিডি)। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ছাত্রলীগ নেতা হৃদয় মিয়া যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী বলে জানা গেছে। ঘটনার পর আহত অবস্থায় তাকে ম্যানহাটনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হৃদয় মিয়া অভিযোগ করেন, বিক্ষোভ শেষে বাসায় ফেরার পথে হঠাৎ এক যুবক এসে তাকে ও আওয়ামী লীগকে গালাগালি করে। তিনি প্রতিবাদ করলে ওই ব্যক্তি অতর্কিতে মাথা, ঘাড় ও মুখে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে পুলিশ এসে দুজনকেই আটক করে। পরে প্রত্যক্ষদর্শীর বর্ণনায় রিয়াজকে মূল অভিযুক্ত হিসেবে শনাক্ত করে পুলিশ গ্রেপ্তার করে এবং হৃদয় মিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

এদিকে, যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গিয়াস আহমেদ বলেন, রিয়াজ দলের একজন কর্মী। তিনি থানায় গিয়ে খোঁজ নিয়েছেন এবং আশা করছেন দ্রুতই রিয়াজ জামিনে মুক্তি পাবেন।

তিনি আরও দাবি করেন, ওই ছাত্রলীগ নেতা এর আগে বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অশ্রাব্য ভাষায় গালাগালি করেছিলেন। এর জের ধরেই রিয়াজ ক্ষুব্ধ হয়ে আঘাত করেছিলেন। বিএনপি নেতার অভিযোগ, ছাত্রলীগ কর্মীরাই বিএনপির অনুষ্ঠান ভণ্ডুল করতে গিয়েছিল, আর সে কারণেই এমন ঘটনা ঘটেছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একযোগে ২৯টি কমিটি ঘোষণা ছাত্রদলের
একযোগে ২৯টি কমিটি ঘোষণা ছাত্রদলের
সংসদে না থাকলেও দলের প্রতিনিধিত্ব করব:  নুসরাত তাবাসসুম
সংসদে না থাকলেও দলের প্রতিনিধিত্ব করব:  নুসরাত তাবাসসুম
৩৬৪ দিন শ্রমিকদের ভুলে থাকেন অনেকে: জামায়াত আমির
৩৬৪ দিন শ্রমিকদের ভুলে থাকেন অনেকে: জামায়াত আমির