• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

শাবিপ্রবিতে ৩ হলের নাম পরিবর্তন ও নতুন হলের নামকরণ

শাবিপ্রবি প্রতিনিধি    ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) তিনটি হলের নাম পরিবর্তন করা হয়েছে এবং নতুন তিনটি নির্মাণাধীন হলের নামকরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় বৃহস্পতিবার (২৫ আগস্ট) এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’, ১ম ছাত্রী হলের নাম পরিবর্তন করে ‘আয়েশা সিদ্দিকা হল’, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘ফাতিমা তুজ জাহরা হল’ রাখা হয়েছে।

অন্যদিকে নতুন নামকরণকৃত হলগুলোর মধ্যে ছেলেদের জন্য নির্মাণাধীন নতুন হলের নাম ‘গাজী বোরহান উদ্দিন হল’, মেয়েদের জন্য নির্মাণাধীন নতুন হলের নাম ‘সুমাইয়া বিনতে খুব্বাত হল’ এবং আন্তর্জাতিক স্টুডেন্টদের জন্য নির্মাণাধীন নতুন হলের নাম ‘এম. সাইফুর রহমান হল’ রাখা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের নাম পরিবর্তন করে ‘জালালাবাদ গবেষণা কেন্দ্র’ রাখা হয়েছে।

উপাচার্য জানান, এই নাম পরিবর্তনসমূহ সময়োপযোগী এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ। তবে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন