• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

প্রার্থিতা নিয়ে প্রশ্নে ক্ষুব্ধ তামিম

ক্রীড়া প্রতিবেদক    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ পি.এম.
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। এর আগে গতকাল (২৪ সেপ্টেম্বর) ছিল প্রার্থিতা নিয়ে আপত্তি জানানোর শেষ দিন। যেখানে তামিম ইকবালের প্রার্থিতা নিয়েও প্রশ্ন তোলা হয়। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শুনানিতে উপস্থিত হন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। তবে তিনি মনে করেন, তার প্রার্থিতা নিয়ে প্রশ্ন তোলার কোনো ভিত্তি নেই।

মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম বলেন, “আপনারা গঠনতন্ত্র দেখলেই পাবেন সেখানে লেখা আছে সাবেক ক্রিকেটার। কিন্তু সেখানে কি বলা আছে যে আমাকে অফিশিয়ালি অবসরের ঘোষণা দিতে হবে?”

তামিম সর্বশেষ খেলেছেন পাঁচ মাস আগে ঢাকা প্রিমিয়ার লিগে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি গত পাঁচ মাসে একটি ম্যাচও খেলিনি। আমি যদি মনে করি আর খেলব না, তাহলে আমি সাবেক ক্রিকেটারই।”

তিনি আরও বলেন, “বিসিবির তালিকায় থাকা সাবেক ক্রিকেটারদের অনেকেই এখনো আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। উদাহরণস্বরূপ, মোহাম্মদ আশরাফুল সম্প্রতি ইংল্যান্ডে ক্রিকেট খেলেছেন। আমিনুল ইসলাম বুলবুল ভাইও কোনো অফিশিয়াল অবসর ঘোষণা দেননি। তাহলে শুধু আমাকে কেন প্রশ্ন করা হচ্ছে?”

এবারের ভোটার তালিকায় সাবেক ক্রিকেটার হিসেবে রয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, জাভেদ ওমর, মিনহাজুল আবেদীন নান্নু, এহসানুল হক, মোহাম্মদ আলী, খালেদ মাসুদ পাইলট, হাসিবুল হোসেন শান্ত, গাজী আশরাফ হোসেন লিপু, মোহাম্মদ শফিকুল হক, রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল ও হাবিবুল বাশার সুমন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার