• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ক্যাচ মিসে ভারত শীর্ষে, বাংলাদেশ তৃতীয়

স্পোর্টস ডেস্ক    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ক্রিকেটে প্রচলিত কথাটি ‘ক্যাচ মিস তো ম্যাচ মিস’-কিন্তু এবারের এশিয়া কাপে ভারত সেটিকে মিথ্যা প্রমাণ করেছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল এখনও সবচেয়ে বেশি ক্যাচ ফেলে দিয়েছে। এর মধ্যেও তারা প্রথমেই নিশ্চিত করেছে ফাইনালে যাওয়ার স্থান।

গতকাল (২৪ সেপ্টেম্বর) সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভারত ৫টি ক্যাচ ছেড়েছে। ৬৯ রান করা সাইফ হাসান একাই চারবার জীবন পেয়েছেন। টি-টোয়েন্টিতে একজন ব্যাটসম্যানের বিপক্ষে এটাই সর্বোচ্চ ক্যাচ ফেলার নজির ভারতের। এর আগে সুপার ফোরে পাকিস্তান ম্যাচেও ফিফটি করা শাহিবজাদা ফারহানকে দুবার জীবন দিয়েছে ভারত।

সব মিলিয়ে এবারের এশিয়া কাপে ১২টি ক্যাচ ছেড়েছে ভারত। ক্যাচ ছাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হংকংয়ের (১১) চেয়ে যা একটি বেশি। বাংলাদেশ ৮টি ক্যাচ ছেড়েছে। বাংলাদেশ এই তালিকায় তৃতীয়, ৬টি ক্যাচ ছেড়ে চতুর্থ স্থানে শ্রীলঙ্কা। এর বিপরীতে পাকিস্তানের ফিল্ডাররা বেশ ভালো করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের ফিল্ডিং নিয়ে প্রায়ই রসিকতা হয়। কিন্তু চলতি আসরে দলটি ক্যাচ ছেড়েছে মাত্র তিনটি। আর সবচেয়ে কম ২টি ক্যাচ ছেড়েছে সংযুক্ত আরব আমিরাত। সবমিলিয়ে ৮৬.৩ শতাংশ ক্যাচ সফলভাবে নিয়েছে পাকিস্তান, শতাংশের হিসাবে এটাই সর্বোচ্চ। ভারত ক্যাচ নিতে পেরেছে ৬৭.৫ শতাংশ। বাংলাদেশ ৭৪.১ শতাংশ।

এশিয়া কাপে কেন এত ক্যাচ মিস হচ্ছে? এর কারণ হতে পারে আধুনিক প্রযুক্তির ফ্লাডলাইটের ব্যবস্থা। আরব আমিরাতের স্টেডিয়ামগুলোর ফ্লাডলাইট ‘রিং অব ফায়ার’ ডিজাইনের। কিন্তু ক্রিকেট-বিশ্বে বাকি স্টেডিয়ামগুলোর ফ্লাডলাইট পাইলন স্টাইলের। ফুটবল স্টেডিয়ামে রিং অব ফায়ার ডিজাইনের ফ্লাডলাইটের প্রচলন বেশ আগে থেকেই। কিন্তু ক্রিকেটে এটা অপেক্ষাকৃত নতুন। 

এই ফ্লাডলাইটের আলো ফিল্ডারের চোখের নিচের অংশে গিয়ে লাগে। সাদা বল দ্রুত ছুটে এলে ফিল্ডারের পক্ষে তাৎক্ষণিকভাবে বল ধরা একটু কঠিন। বাংলাদেশের বিপক্ষে জয়ের পর ক্যাচ মিসের কারণ হিসেবে রিং অব ফায়ার ফ্লাড লাইটকে দোষারোপ করেন ভারতের স্পিনার বরুণ, ‘যদি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে বলব অবশ্যই রিং অব ফায়ার চোখে পড়ে।’

বিশেষজ্ঞদের মতে, এই ফাঁকফোকর মূলত আধুনিক ফ্লাডলাইটের কারণে। আরব আমিরাতের স্টেডিয়ামের ‘রিং অব ফায়ার’ ফ্লাডলাইট চোখের নিচে পড়ে, যা ফিল্ডারদের জন্য দ্রুত বল ধরাকে কঠিন করে তোলে। ভারতের স্পিনার বরুণ মন্তব্য করেছেন, “এই ধরনের আলো ক্যাচ ধরার সময় সমস্যা তৈরি করে, তবে আমাদের মানিয়ে নিতে হবে এবং ফাইনালে কোনো ভুল করা উচিত নয়।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার