• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

সব বাহিনী নির্বাচনে মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রাম প্রতিনিধি    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০১ পি.এম.
চট্টগ্রাম সার্কিট হাউসে মতবিনিময় শেষে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সংগৃহীত ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন সংসদ নির্বাচনে সেনা, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড এবং আনসারসহ সব বাহিনী মোতায়েন থাকবে।বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

তিনি আশা প্রকাশ করেন, এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে। তিনি অন্য ধর্মের মানুষদেরও অনুরোধ করেছেন যাতে পূজার আয়োজন শান্তিপূর্ণভাবে হয় এবং ধর্মীয় পবিত্রতা রক্ষা পায়।

উপদেষ্টা আরও জানান, নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সম্পন্ন, সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং এখন মাঠে প্রায় ৩০ হাজার সেনা রয়েছে। নির্বাচনের সময় এটি আরও বাড়ানো হবে।

তিনি বলেন, “নির্বাচন শুধু বাহিনীর ওপর নির্ভর করে না, এটি নির্ভর করে জনগণের ওপর। জনগণ যখন নির্বাচনমুখি হবে, তখন কেউ এটি আটকাতে পারবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য ইতিবাচক প্রভাব ফেলবে এবং গণমাধ্যমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারের প্রসঙ্গে তিনি জানান, অভিযান চলছে। চট্টগ্রামের ভৌগোলিক অবকাঠামো পাহাড়, সমুদ্র ও সমতল মিলিয়ে অন্যান্য এলাকায় যেমন নয়, তাই অস্ত্র উদ্ধার কঠিন। তবে নির্বাচনের আগে আরও অস্ত্র উদ্ধার করা হবে।

ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল প্রসঙ্গে তিনি বলেন, এগুলো আইডির আওতায় আনার চেষ্টা করা হচ্ছে, যাতে সহজে জামিন না পাওয়া যায়। নির্বাচনের সময় মিছিলের সংখ্যা বাড়বে, তবে ছোটখাটো মিছিল আর হবে না।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর
বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর
স্মারকলিপি দিলো ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম
স্মারকলিপি দিলো ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম
মোবাইল-মাদক থেকে যুবসমাজকে রক্ষায় কর্মশালা চলছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
মোবাইল-মাদক থেকে যুবসমাজকে রক্ষায় কর্মশালা চলছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী