• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

‘তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম’ অভিযোগ ক্রীড়া উপদেষ্টার

স্পোর্টস ডেস্ক    ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৪ পি.এম.
তামিম ইকবাল ও ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ বাড়ছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল অভিযোগ করেছেন, সরকারের ঊর্ধ্বতন মহল থেকে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা চলছে। তবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেই অভিযোগ নাকচ করে দিয়েছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে একটি টেলিভিশনের সাক্ষাৎকারে আসিফ মাহমুদ দাবি করেন, নির্বাচনে সরকার হস্তক্ষেপ করছে না। বরং একটি পক্ষ তামিমকে সামনে রেখে সুবিধা আদায়ের চেষ্টা করছে। তার ভাষায়, “তামিম ভাইয়ের পক্ষে লোকজন গিয়ে মানুষজনকে অপহরণ করছে ক্লাবের কাউন্সিলরশিপ দখল করার জন্য। আবার বুলবুল ভাইকে ফোন দিয়ে বলা হয়েছে, আপনি নির্বাচন থেকে সরে গেলে আপনাকে সিইও বানানো হবে। এগুলো সন্ত্রাসী কার্যক্রম, যা তামিম ইকবালের মতো একজন ক্রিকেটারকে সামনে রেখে করা হচ্ছে।”

তামিমের অভিযোগের জবাবে তিনি আরও বলেন, “সরকারের রুটিন কার্যক্রমকে হস্তক্ষেপ বলা যাবে না। এখতিয়ারের বাইরে কিছু হলে আইনি ব্যবস্থা নেওয়া যায় বা আইসিসিকে জানানো যেতে পারে। কিন্তু সচিব বা আমি কারও সঙ্গে কথা বললে সেটা হস্তক্ষেপ নয়।”

আসিফ মাহমুদ অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলের প্রভাব বিস্তার করার চেষ্টা হচ্ছে, ডিসিদের ফোন দিয়ে কাউন্সিলর মনোনয়নের কথাও বলা হচ্ছে। এটাকেই তিনি “অবৈধ হস্তক্ষেপ ও রাজনৈতিককরণ” বলে অভিহিত করেন।

তবে তিনি তামিমকে নিজের প্রিয় ক্রিকেটার উল্লেখ করে বলেন, “আমার ফেভারিট ক্রিকেটার হিসেবে তামিম ইকবাল যদি বাংলাদেশের ফ্যানদের প্রতিনিধি হয়ে নির্বাচন করতেন, আমি খুশি হতাম। কিন্তু তিনি এখন একটি রাজনৈতিক দলের হয়ে দাঁড়িয়েছেন।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার