• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কেন্দ্রীয় নেতা মোর্শেদ আলম কে গণসংবর্ধনা দিলো কাপ্তাই বিএনপি

কাপ্তাই প্রতিনিধি    ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ পি.এম.
সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম কে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে কাপ্তাই উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপনের সভাপতিত্বে এবং জাসাস সভাপতি নূর মোহাম্মদ বাবু’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপি’র সভাপতি লোকমান আহমেদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন রাঙামাটি জেলা বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক একরাম হোসেন বেলাল, কাপ্তাই উপজেলা বিএনপির সহ-সভাপতি হারুনুর রশিদ রতন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক আবু, সাংগঠনিক সম্পাদক উথোই মং মারমা, জেলা মহিলা দলের শিশু বিষয়ক সম্পাদক পারুল আক্তার, রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রকিব উদ্দিন মঈন।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব রফিকুল ইসলাম,রাইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম মেম্বার, কাপ্তাই ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামাল হাকিম, তাঁতি দল দলের সভাপতি আফসার উদ্দিন, সাধারণ সম্পাদক তরিকউল্লাহ, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মায়া রাম তনচংগ্যা সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম বলেন, আমি আপনাদের ভালোবাসার কারনে এ পযন্ত আসতে পেরেছি। আগামীতে দলকে এগিয়ে নেয়ার জন্য সকলে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে। আজ আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন আমি তা ভুলবো না।

আপনারা আমার পরিবার আমার অভিভাবক আমি আপনাদের সাথে নিয়ে দেশনায়ক তারেক রহমানের  আগামী নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের সঙ্গী হয়ে অত্র অঞ্চলের মানুষের সুখে দুঃখে পাশে থাকতে চাই দোয়া চাই সকলের।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে তিনজনকে অর্থদন্ড ও কারাদণ্ড
ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে তিনজনকে অর্থদন্ড ও কারাদণ্ড
নবাবগঞ্জে কৃষকদের উৎসাহিত করায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
নবাবগঞ্জে কৃষকদের উৎসাহিত করায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় কিশোরীদের মাঝে সেলাই মেশিন ও মুরগির বাচ্চা বিতরণ
ভাঙ্গুড়ায় কিশোরীদের মাঝে সেলাই মেশিন ও মুরগির বাচ্চা বিতরণ