• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে’

   ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, সংস্কারের অজুহাত দেখিয়ে মানুষকে অধিকার বঞ্চিত করে রাখা অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে না।  

শনিবার (২১ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু এবং নারায়ণগঞ্জের জাকির হোসেনসহ সকল রাজবন্দীর মুক্তি দাবিতে গণতান্ত্রিক পরিষদের বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, আমাদের নামে যে অজস্র মিথ্যা এবং রাজনৈতিক প্রতিহিংসার মামলা রয়েছে, সেই মামলাগুলো তুলে নেওয়ার জন্য আপনারা দাবাড়ুদের মতো দাবার গুটি সাজিয়েছেন। এটা হলে ওইটা হবে, আর ওইটা হলে এটা হবে। এটাতো ন্যায়বিচার নয়। ন্যায়বিচার হলো জাস্টিস। আমরা এ সরকারের কাছে জাস্টিস চাই, ন্যায়বিচার চাই। মোটা দাগে সংস্কার তো হওয়া উচিত রাজনৈতিক মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা।

আলাল বলেন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানসহ অসংখ্য নেতাকর্মীর নামে যে অজস্র মামলা রয়েছে, সে মামলাগুলো এখনও কেন তুলে নেওয়া হচ্ছে না। যে মামলাগুলোতে আমাদের সাজা দেওয়া হয়েছে, সে মামলাগুলোর তথ্যপ্রমাণ কোনো কিছুই পাওয়া যায়নি। যার সবচেয়ে বড় প্রমাণ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান নিজেই। বেগম খালেদা জিয়া দুই কোটি টাকা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে নিয়েছেন, এই অপরাধের কারণে যে জজ বেগম জিয়াকে ১২ বছরের সাজা দিয়েছে, সেই জজকে এক সপ্তাহের মধ্যে প্রমোশন দিয়ে বিচারপতি বানানো হয়েছে।

চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, বিচারপতি খায়রুল হক এবং ওবায়দুল হাসানকে ব্যবহার করে মানুষের ন্যায্য অধিকার ও ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এটা এই সরকারের (অন্তর্বর্তীকালীন সরকার) প্রধানরাও স্বীকার করছেন।

তিনি বলেন, বিএনপি অন্তবর্তী সরকারের কাছে ন্যায়বিচার চায়। স্বৈরাচারের দোসর পুলিশ কর্মকর্তা যারা রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছেন, তাদের অপসারণের দাবি জানান তিনি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে আলাল বলেন, বেগম খালেদা জিয়াকে বাড়িছাড়া করেছিলেন, বাংলাদেশের মানুষ আপনাকে দেশছাড়া করেছে। পৃথিবীর কোথাও পাবেন না, কোনও রাজনৈতিক দল টানা ১৫ বছর ক্ষমতায় থেকে একটা গণঅভ্যুত্থানের কারণে সবাই দেশ ছেড়ে পালিয়েছে।

বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু, বাংলাদেশ চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবির, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক পারভেজ মল্লিক, এল কে রনি, দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন পর্যায়ে নেতারা উপস্থিত ছিলেন।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই