• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মধ্যরাতে ঢাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে ছাত্রদল

   ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ পি.এম.
রাজধানীর শাহবাগ মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনায় ছাত্রদলের নেতা-কর্মীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাজধানীর ব্যস্ত শহর শাহবাগ মোড়; সেখানে যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনার কাজ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। শুক্রবার (২০ ডিসেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের নেতৃত্বে রাত ১১টা থেকে টানা দুই ঘন্টার বেশি সময় ধরে এ কাজ করেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, মধ্যরাত থেকে সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মালবাহী যানবাহন ঢাকায় প্রবেশ করে। এ সময় ট্রাফিক পুলিশ অনুপস্থিত থাকায় বিভিন্ন মোড়ে যানজট সৃষ্টি হয়।

জানতে চাইলে মমিনুল ইসলাম জিসান ভিওডি বাংলাকে বলেন,  ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন ‘সমস্যা সমাধানের রাজনীতি’। তাই সমস্যা দেখে এড়িয়া যাওয়া নয়। এর আলোকেই গতকাল রাজধানীর ব্যস্ততম জায়গা শাহবাগ জ্যামমুক্ত রাখতে দু’ঘন্টার ট্রাফিক প্রচেষ্টা চালিয়েছি।

এসময় ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করেছেন তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক শরীফুল আলম শরীফ ও জাহিদ হাসান শিশিরসহ নেতা-কর্মীরা।

এদিকে যানজট নিরসনের লক্ষ্যে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের নিয়োজিত করার পদক্ষেপের অংশ হিসাবে সরকার ৭০০ শিক্ষার্থীকে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী তাঁর কার্যালয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা ইতিমধ্যেই ৭০০ শিক্ষার্থীকে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি। তাঁদের মধ্যে কয়েকজনকে ইতোমধ্যেই ট্রাফিক ব্যবস্থাপনার জন্য রাজধানীর বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে।’ শিক্ষার্থীরা অবসর সময়ে খণ্ডকালীন (পার্ট টাইম) চাকরি হিসেবে শহরের রাস্তায় চার ঘণ্টা কাজ করবেন বলে তিনি জানান।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই