• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ১ পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান

পদ্মের রঙে সেজেছে সোনাকান্ত বিল প্রকৃতির ক্যানভাসে মুগ্ধ দর্শনার্থী

সিরাজগঞ্জ প্রতিনিধি    ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

যেন প্রকৃতির নিপুণ হাতে আঁকা এক বিশাল ক্যানভাস। সিরাজগঞ্জের উল্লাপাড়ার সোনাকান্ত বিল এখন পদ্মফুলের রাজ্যে পরিণত হয়েছে। দিগন্তজুড়ে লাল-সাদা পদ্মের নয়নাভিরাম সমারোহে সৃষ্টি হয়েছে এক স্বর্গীয় আবেশ। বর্ষার জলে ভাসমান একেকটি পদ্ম যেন একেকটি কবিতা, যা দেখে মুগ্ধ হচ্ছে দূর-দূরান্ত থেকে ছুটে আসা অগণিত প্রকৃতিপ্রেমী।

প্রায় ৪০ বিঘা জুড়ে বিস্তৃত এই জলাভূমি এখন শুধুই জলের রাজ্য নয়, এ যেন পদ্মের এক বিশাল সাম্রাজ্য। সোনাকান্ত বিলের এই রূপ দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। তাদেরই একজন  হাসান মাহমুদ বলেন, শহর থেকে ভাই-বোনদের নিয়ে এসেছি এই অপরূপ দৃশ্য দেখতে। একসাথে এত পদ্ম দেখে মনটা ভরে গেল। এখানে নৌকার ব্যবস্থা থাকলে এই সৌন্দর্য আরও কাছ থেকে উপভোগ করা যেত।

এই সৌন্দর্যের আড়ালে রয়েছে কিছু শৈশবের জীবিকার গল্প। রা‌হিলা ও র‌হিমার মতো শিশুরা প্রতিদিন পদ্ম গাছের কাঁটার আঘাত সয়ে ফুল তোলে। সেই ফুল বাজারে বিক্রি করে তাদের আয় হয় ২৫০-৩০০ টাকা। তারা জানায়, শ্রাবণ আর ভাদ্র এই দুই মাস আমরা ফুল তুলি। বিলের মালিকেরা আমাদের কিছু বলেন না।

একসময় আমাদের দেশ পদ্ম ফুলে ভরা থাকলেও বিল ভরাটের কারণে তা আজ বিলুপ্তির পথে। এই ফুলের গুণ অপরিসীম এবং এর সংরক্ষণে পদক্ষেপ নেওয়া জরুরি।

উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, পাখির মাধ্যমে বীজ ছড়িয়ে প্রাকৃতিকভাবেই এই পদ্মের বিস্তার ঘটেছে, যা বিলটিকে একটি অনন্য দর্শনীয় স্থানে পরিণত করেছে।

প্রকৃতির এই অপার দান একদিকে যেমন দর্শনার্থীদের মনকে প্রশান্তি দিচ্ছে, তেমনই হয়ে উঠেছে এলাকার শিশুদের আয়ের উৎস। সোনাকান্ত বিল আজ কেবল একটি জলাশয় নয়, এটি সৌন্দর্য, জীবন ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন।

ভিওডি বাংলা/ এমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত