• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

হোম থিয়েটার: ‘নারী তুমি আওয়াজ তোলো’ যাত্রা শুরু

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, মিউজিক্যাল ফিল্ম এবং ডকুফিল্ম প্রকাশ ও প্রদর্শনের নতুন প্ল্যাটফর্ম ‘হোম থিয়েটার’ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। উদ্বোধনী প্রদর্শনীতে মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নারী তুমি আওয়াজ তোলো’।

চলচ্চিত্রটিতে নারীদের প্রতি অসামাজিক আচরণ, বৈষম্য ও অবিচারের বাস্তবতা তুলে ধরা হয়েছে। নির্মাতা আবু রায়হান জুয়েল জানান, এটি নারীর কণ্ঠস্বরকে জোরদার করার পাশাপাশি সমষ্টিগত সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সমু চৌধুরী, সাদিয়া আফরিন মাহি, প্রহেলিকা খান, আফরোজা শশী, রাখি চৌধুরী প্রমুখ।

হোম থিয়েটারের ব্যবস্থাপনা পরিচালক আবু রায়হান জুয়েল বলেন, “আমরা এমন গল্প শোনাতে চাই যা সমাজে সচেতনতা সৃষ্টি করবে এবং ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়াবে।”

চেয়ারম্যান তৌহিদ শুভ বলেন, “হোম থিয়েটার কেবল একটি প্ল্যাটফর্ম নয়-এটি একটি আন্দোলন। এখানে আমরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, মিউজিক্যাল ফিল্ম ও ডকুফিল্মের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব বিস্তার করতে চাই।”

বর্তমানে হোম থিয়েটারের কন্টেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হবে। পরবর্তীতে প্ল্যাটফর্মের অ্যাপেও এটি পাওয়া যাবে; বর্তমানে অ্যাপ নির্মাণাধীন।

নতুন এই প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিরেক্টরস গিল্ড সভাপতি শহীদুজ্জামান সেলিম, অভিনয় শিল্পী সংঘ সভাপতি আজাদ আবুল কালাম, পরিচালক চয়নিকা চৌধুরী, সকাল আহমেদ, অভিনেতা ইমতিয়াজ বর্ষণ, অভিনেত্রী প্রসুন আজাদ প্রমুখ।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
সাই পল্লবীকে নিয়ে মুখ খুললেন দীপিকা
ছবি: সংগৃহিত
ব্রুকলিন ব্রিজে মুগ্ধতা ছড়ালেন মেহজাবিন চৌধুরী
ছবি: সংগৃহিত
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন: ভাবনা