• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

খাসির মাংসের ঝাল ভুনার সহজ রেসিপি

লাইফস্টাইল    ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৪ পি.এম.
খাসির মাংসের ঝাল ভুনা। ছবি : সংগৃহীত

গরম ভাতের সঙ্গে খাসির মাংসের ঝাল ভুনা পোলাও, রুটি, পরোটা উপভোগের জন্য আদর্শ। এমনকি খিচুড়ির সঙ্গে এটি খাওয়াও বেশ মজাদার। তবে রান্না করার সময় মসলার পরিমাণ ও পদ্ধতি না জানলে স্বাদে ভিন্নতা আসতে পারে। তাই রান্নায় মনোযোগী হয়ে সঠিক পরিমাণে মসলা ব্যবহার এবং ধাপে ধাপে প্রস্তুতি খুবই জরুরি।

প্রয়োজনীয় উপকরণ   
খাসির মাংস: ১ কেজি
আলু: ২টি
পেঁয়াজ: ২টি
রসুন: ৬ কোয়া
আদা: ১ ইঞ্চি টুকরা
টমেটো: ৩টি
গোলমরিচ: ১ চা চামচ
লবঙ্গ: ১/২ চা চামচ
জিরা: ১ চা চামচ
মাংসের মসলা: ২ টেবিল চামচ
গরম মসলা: ১ চা চামচ
হলুদ গুঁড়া: ১ চা চামচ
মরিচ গুঁড়া: ১ চা চামচ
তেল: ৫ টেবিল চামচ
লবণ: স্বাদমতো

রান্নার প্রক্রিয়া
প্রথমে  একসঙ্গে বেটে নিন পেঁয়াজ, রসুন ও আদা। লবঙ্গ, জিরা ও গোলমরিচ একসঙ্গে গুঁড়া করে রাখুন। আলু মাঝখান দিয়ে কেটে নিন। ১ টেবিল চামচ তেল গরম করে ১/৪ চা চামচ জিরা এবং এক চিমটি হলুদ গুঁড়া দিয়ে আলু ভেজে নিন দুই মিনিটের মতো। অন্য একটি হাঁড়িতে বাকি তেল হালকা গরম করে মরিচ গুঁড়া দিয়ে নেড়ে পেঁয়াজ, আদা ও রসুনের বাটা মিশিয়ে দিন। কয়েক মিনিট পর গুঁড়া মসলা, মাংসের মসলা, মরিচ গুঁড়া ও হলুদ গুঁড়া দিয়ে পাঁচ মিনিট নাড়তে থাকুন। মসলা তেল ছেড়ে দিলে খাসির মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। এরপর টমেটো কুচি ও ভাজা আলু দিয়ে দিন। দুই কাপ গরম পানি যোগ করে মাংস সেদ্ধ করুন। মাংস সেদ্ধ হয়ে তেল উপরে ভেসে উঠলে গরম মসলা ছিটিয়ে পরিবেশন করুন।

এই সহজ ধাপগুলো অনুসরণ করলে খাসির মাংসের ঝাল ভুনা হবে মসলাদার ও সুস্বাদু, যা সকল প্রকার ভাত বা রুটির সঙ্গে ভালোভাবে খাওয়া যাবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘুমের শত্রু ছারপোকা
ঘুমের শত্রু ছারপোকা
হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়
হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়
অতিরিক্ত মাংস খাওয়ার পর গ্যাস্ট্রিক ও বদহজমে কী খাবেন?
অতিরিক্ত মাংস খাওয়ার পর গ্যাস্ট্রিক ও বদহজমে কী খাবেন?