• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

চাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমাদান শেষ দিন আজ

চবি    ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ এ.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫ এর মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের সময়সীমা বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনার ও সদস্য সচিব প্রফেসর ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী। 

নতুন সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ শেষ হয়েছে গতকাল বুধবার বিকেল ৫টা পর্যন্ত এবং জমাদানের শেষ সময় আজ বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত। এর আগে ঘোষিত তফসিলে মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ছিল ১৬ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টা এবং জমাদানের শেষ সময় নির্ধারিত ছিল বুধবার।

আজই আনুষ্ঠানিকভাবে বড় দুই প্রতিদ্বন্দ্বী ছাত্রসংগঠন তাদের প্যানেল ঘোষণা করবে। চবি শাখা ইসলামী ছাত্রশিবির দুপুর আড়াইটায় জারুল তলায় প্যানেল ঘোষণা করবে। আর ছাত্রদল বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে প্যানেল ঘোষণা করবে বলে জানিয়েছে সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীনসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় নেতারা উপস্থিত থাকবেন।

এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ১১৬৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে চাকসুর জন্য ফরম নিয়েছেন ৫২৯ জন, ছাত্রদের ৯টি হল সংসদের জন্য ৪৫৫ জন, ছাত্রীদের ৫টি হলের জন্য ১৫৪ জন এবং একমাত্র ছাত্র হোস্টেলের জন্য ২৬ জন।

সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থিতা তালিকা প্রকাশ করা হবে। প্রত্যাহারের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিতব্য চাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৭ জন। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ নভেম্বর।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন