• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাসান আরিফ গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন: মির্জা ফখরুল

   ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ পি.এম.
হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি বলেন, হাসান আরিফ শুধু একজন স্বনামধন্য আইনজীবীই ছিলেন না, তিনি গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন। এখন যে একটা ট্রানজিট সময় চলছে, গণতন্ত্রের উত্তরণের সে পথে তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট সুরিদকে হারিয়েছি, দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিককে।

মির্জা ফখরুল বলেন, আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি। তার পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

তিনি বলেন, আরিফ সাহেবের চলে যাওয়ার যে শূন্যতা তা সহজে পূরণ হবার নয় বলে আমি মনে করি। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই