• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সাংবাদিক টুটুলকে দেখতে জাতীয় হৃদরোগ হাসপাতালে ডাঃ রফিক

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩০ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মো. রফিকূল ইসলাম।  ছবি: সংগৃহীত
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মো. রফিকূল ইসলাম। ছবি: সংগৃহীত

হৃদরোগে আক্রান্ত দৈনিক সংবাদ পত্রিকার সিনিয়র সাংবাদিক মহসিন ইসলাম টুটুলকে দেখতে জাতীয় হৃদরোগ হাসপাতাল ও ইনস্টিটিউটে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ রফিকূল ইসলাম। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

খবর পেয়ে বুধবার (১৭ সেপ্টেম্বর) ডা. রফিকূল ইসলাম সাংবাদিক মহসিন ও তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং বিএনপির পক্ষ থেকে যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

ডাঃ রফিক জানান, সাংবাদিক মহসিনের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিনি আগেও হৃদরোগ ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন এবং একবার তার হৃদপিণ্ডের রক্তনালীতে রিং বসানো হয়েছিল। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং আরও কিছু পরীক্ষার পর তার শারিরীক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে। সংশ্লিষ্ট চিকিৎসকদের কাছে সাংবাদিক মহসিনের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এনামুল হক, ডা. একরামুল রেজা টিপু, ডা. মহিউদ্দিন আহমেদসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসকবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা মানুষের ইচ্ছা আমলে নেওয়া খারাপ কিছু নয়: দুদু
ছবি: ভিওডি বাংলা
সরকারি দায়িত্ব পেয়েই জিয়া-খালেদার মাজারে গেলেন ১২ নেতা
ছবি: ভিওডি বাংলা
পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চ পর্যায়ে: রিজভী