• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে বিশ্বাসী বিএনপি- আব্দুস সালাম

   ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:৩২ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম বলেছেন, ‘এক সময় যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করেছেন তারা এখন বলছেন; তারেক রহমান যোগ্য বাবা, যোগ্য মায়ের সঠিক উত্তরসূরি।’

শুক্রবার ২০ ডিসেম্বর দুপুরে এগ্রিকালচারিস্টস এসোসিয়েন অব বাংলাদেশ ঢাকা মহানগর শাখার উদ্যোগে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির ‘কৃষক বাজার’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাজনীতিবিদরা নির্বাচনের কথা বলবে দাবি করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর জনগণের কথা চিন্তা করে ক্ষমতা ছেড়ে দেন। আমাদের নেতা তারেক রহমান যদি ক্ষমতা চাইতো তাহলে আওয়ামী লীগ অনেক বার বলেছে আসেন; বিএনপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিব, যে কয়টা মন্ত্রণালয় চান আসেন দিয়ে দিব। কিন্তু বিএনপি ভাগাভাগির রাজনীতি করে না। যদি চাইতো তাহলে ৫ আগস্টের পর রাজনৈতিক দলগুলোকে নিয়ে ক্ষমতায় যেতে পারত; কিন্তু বিএনপি তা চায়নি। বরং জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে বিশ্বাসী বিএনপি।

তিনি বলেন, আজকে বাংলাদেশে যে যাই বলুক; হাসিনা নির্বাচন দেয় নাই। বরং সে পরিষ্কার বলেছে- কেন নির্বাচন দিব। নির্বাচন হলে বিএনপি ও তারেক রহমান ক্ষমতায় চলে আসবে। আজকেও যদি কেউ মনে করেন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে; তাই দেরিতে নির্বাচন হোক। আমার স্পষ্ট কথা- যখনেই নির্বাচন হবে জনগণের নেতৃত্বে বিএনপিই ক্ষমতায় আসবে। আমরা বিশ্বাস করি আগামী দিনে এই দেশে নির্বাচন হবে; এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তখন দেখবেন দেশে অনিয়ম-দুর্নীতি থাকবে না।

আব্দুস সালাম বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশে দুর্নীতি বন্ধ করেছিলেন, বন্ধ করেছিলেন ঘুষ বাণিজ্য-লুটপাট। আর আজকে দেশের ব্যাংকে টাকা নাই। কারণ আওয়ামী লীগ ও শেখ হাসিনা বিদেশে টাকা পাচার করেছে। ফলে জিনিসপত্রের দাম কমানো যাচ্ছে না।

আজকে ভারত হিন্দুদেরকে নিয়ে রাজনীতি করছে অভিযোগ করে তিনি বলেন, বাংলাদেশে এবার স্মরণকালের সেরা পূজা অনুষ্ঠিত হয়েছে। অতীতে তারা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারেনি। বিএনপি ক্ষমতায় নাই তারপরও তারেক রহমানের নির্দেশ ছিল- হিন্দুদের পাশে থাকতে হবে। বিএনপির সকল নেতাকর্মীরা তাই করেছে হিন্দুদের পাশে থেকেছেন। অথচ আওয়ামী লীগ ক্ষমতায় নাই বলে ভারত তাদের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবে মনে করে হিন্দু ইস্যুতে বাংলাদেশে সমস্যা তৈরির চেষ্টায় অপপ্রচার চালাচ্ছে। তারা চেষ্টা করছে কিভাবে হাসিনাকে আবার ক্ষমতায় নিয়ে আসা যায়। যা এই দেশের মানুষ কখনো হতে দেবে না; হাসিনাকে আর ক্ষমতা দেবে না। যারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের এই দেশে ঠাই নাই বলেও মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা।

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, স্বাধীনতার পরে ৭২ থেকে ৭৫ তেমনিভাবে টিসিবি ও ন্যায্যমূল্যে পণ্য বিতরণ ব্যবস্থা ছিল। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা সবকিছু নিজেরা নিয়ে যেত, সাধারণ মানুষ কিছু পায়নি। গত আওয়ামী লীগ সরকারের আমলেও দেখেছেন, ন্যায্যমূল্যে টিসিবি পণ্য বিভিন্ন ওয়ার্ডে বিতরণ করা হয়েছে, যার জন্য কার্ড দেয়া হয়েছে। কার্ড দিয়েছেন যিনি তিনি কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা। আর পেয়েছেন যারা তারাও আওয়ামী লীগের লোকজন। সাধারণ ভোক্তারা সেই পণ্য পায় নাই। যেমনভাবে স্বাধীনতার পর আওয়ামী লীগ ক্ষমতায় তখন বিদেশ থেকে ত্রাণ সামগ্রি এসেছে কিন্তু সেটা দেশের সাধারণ মানুষ পায়নি, সেই ত্রাণ সামগ্রি দেশের বাইরে বিক্রি হয়েছে। সেদিন শেখ মুজিব বলেছিল; সাড়ে সাত কোটি কম্বল আসলো আমার কম্বল কই? মানে হলো আওয়ামী লীগ খাওয়ার দল। এটাই হলো আওয়ামী লীগের চরিত্র। আর বিএনপির লোকজন তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে যোগ্যতা রাখে। তাই জনসাধারণের ভোগান্তি দূর করতে মেধাবী ছেলেরা এই উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ বিগত ১৫ বছর বিএনপির নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর দখল করেছে। মেধাবী তরুণদের চাকরি দেয়নি। যারা চাকরিতে ছিল তাদের চাকরিচ্যুত করেছে। আমাদের নেতা তারেক রহমান ৫ আগস্টের পর পরিষ্কার ঘোষণা দিয়েছেন- আওয়ামী লীগ দ্বারা বেদখল হয়ে যাওয়া বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠান দখল করা যাবে না। কোথাও কোনো চাদাবাজি হবে না। ১৭ বছর কষ্ট করেছেন প্রয়োজনে আরো ১৭ বছর কষ্ট করতে হবে কিন্তু কোথাও চাদাবাজি করা যাবে না। তাই ৫ আগস্টের পর আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠান কেউ দখল করেনি, কোনো আওয়ামী লীগ নেতা মারা যায়নি। এটাই হলো বিএনপি। এটাই হলো আমাদের নেতা তারেক রহমান।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মো: ফেরদৌস হাওলাদার প্রমুখ।

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই