• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামায়াতের আন্দোলন সরকারবিরোধী না : ব্যারিস্টার ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৩ পি.এম.
ব্যারিস্টার ফুয়াদ। ছবি: সংগৃহীত

৫ দাবি নিয়ে আন্দোলনে নামছে বাংলাদেশ জামায়েত ইসলামী। অভিন্ন দাবিতে ইতিমধ্যে কর্মসূচি ঘোষণা করেছে আরো কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। নির্বাচনে পিআর পদ্ধতি, জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিসহ ৫টি দাবি নিয়ে আগামী তিন দিনের কর্মসূচি দিয়েছে জামায়াত।

জামায়াতের এই আন্দোলনের ফলাফল কী? জামায়াত কি বিএনপিকেই আন্দোলনের প্রতিপক্ষ বানাতে যাচ্ছে? এসব প্রশ্নের জবাবে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘প্রত্যেকটা দলের পৃথক পৃথক নিজস্ব রাজনীতি আছে।

এটি গণতান্ত্রিক ফ্রেমের বাইরে না। তাদের যে দাবি সেগুলো কোনোটাই নতুন না। পিআর পদ্ধতি, জাতীয় পার্টি ইস্যু, জুলাই সনদের বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে কয়েক মাস ধরে আলোচনা হচ্ছে। কোনটিতে আমরা একমত হব এবং বাস্তবায়ন কিভাবে হবে।’

তিনি আরো বলেন, ‘প্রত্যেকটা ইস্যুর মধ্যে দূরত্ব বেশি না। ঐকমত্য কমিশনে পিআর পদ্ধতি নিয়ে কয়েকটি রাজনৈতিক দল আলোচনা করেছে। উচ্চকক্ষ, নিম্নকক্ষে সবক্ষেত্রে ভোটের পিআর এজেন্ডাভুক্ত করা যায় কিনা। কমিশন বলছে, সময়ের স্বল্পতার কারণে কুলায়ে উঠা যাবে না।

তবে আমার কাছে মনে হয়েছে, একটা বিষয় যদি আপনি ঘরের ভেতর আলোচনা করে সিদ্ধান্তে আসতে পারতেন তাহলে আজকের আন্দোলনের প্রয়োজন হতো না।’
জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতপার্থক্য আছে। তবে দ্বিমতের জায়গাটা এমন না যে, এটি কোনোভাবেই সম্ভব না। গত পরশু আমরা রাজনৈতিক দলগুলো যখন বসেছিলাম সেখানে এই প্রসেসগুলো আলোচনা হয়েছে, যুক্ত করেন ব্যারিস্টার ফুয়াদ।

জামায়াতের এই আন্দোলন কী অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে? এমন প্রশ্নের জবাবে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, আমি এমনটা মনে করি না।

এটি সরকারবিরোধী আন্দোলন না, এটি সরকারের কাছে দাবি-দাওয়ার আন্দোলন। যারা কর্মসূচি ঘোষণা করেছেন, তারা কেউ তো সরকারের পতন চায়নি। রাজনৈতিক দলগুলোতো নিজের দাবিগুলো সরকারের কাছেই করবে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই: জামায়াত আমির
তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই: জামায়াত আমির
দুই দিনে বিএনপির ২০ লক্ষাধিক টাকার মনোনয়নপত্র বিক্রি
দুই দিনে বিএনপির ২০ লক্ষাধিক টাকার মনোনয়নপত্র বিক্রি
বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন বিএনপি থাকবে: আবদুস সালাম
বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন বিএনপি থাকবে: আবদুস সালাম