• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মেসিকে ছাপিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়লেন রোনালদো কার্বন ক্রেডিট হতে পারে দেশের নতুন অর্থনৈতিক শক্তি আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে ডিএসসিসির অংশগ্রহণ, নেতৃত্বে আবদুস সালাম ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী দানব হাসিনা ফিরলে অনেকের জীবন কালো করে দেবে: সংসদে রেহানা আক্তার ডা. জাহেদ নিজ সিদ্ধান্তে ঢাকা ফিরে গেছেন: ভারত ঝুঁকিপূর্ণ দেশে জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা প্রয়োজন: প্রধানমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন খাদ্য অধিদপ্তরের নামে ‘ভুয়া’ ক্রয় আদেশ প্রচার, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

দুই মামলায় সাবেক প্রধান বিচারপতির জামিন নামঞ্জুর

আদালত প্রতিবেদক    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৮ পি.এম.
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। সংগৃহীত ছবি

রাজধানীর মহানগর আদালতে দায়ের করা দুটি মামলায় সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান এ বি এম খায়রুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নার্গিস ইসলামের আদালতে শাহবাগ থানার মামলায় এবং ১৮তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহাঙ্গীর হোসেনের আদালতে যাত্রাবাড়ী থানার মামলায় এ আবেদন নাকচ করা হয়।

তার আইনজীবী মোনায়েম নবী শাহিন জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলা এবং তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় জালিয়াতির অভিযোগে দায়ের করা শাহবাগ থানার মামলায় জামিন চাওয়া হলেও আদালত নামঞ্জুর করেছেন।

যাত্রাবাড়ী থানার মামলার এজাহারে বলা হয়, ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কাজলা এলাকায় কাইয়ুম আহাদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার বাবা আলাউদ্দিন ৬ জুলাই মামলা করেন, যেখানে শেখ হাসিনাসহ ৪৬৭ জনকে আসামি করা হয়।

শাহবাগ থানার মামলায় অভিযোগ করা হয়, খায়রুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাবে থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পূর্ণাঙ্গ রায় জাল করে প্রকাশ করেছিলেন। এ ঘটনায় গত ২৭ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

গত ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে শাহবাগ থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

এর আগে গত ৩১ জুলাই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতেও তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছিল।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়তে হচ্ছে
সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়তে হচ্ছে
হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন
হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান