• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

পেঁয়াজের আইপি উন্মুক্ত করার দাবি আমদানিকারকদের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ভারত থেকে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ইমপোর্ট পারমিট বা আইপি উন্মুক্ত করার দাবি জানিয়েছেন আমদানিকারকরা। 

মঙ্গলবার ( ১৬ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের আমদানিকারকরা সংবাদ সম্মেলন করে এ দাবি জানিয়েছেন।

আমদানি বাড়লে খুচরা বাজারে পেঁয়াজের দাম ৪০ টাকায় নেমে আসবে বলেও দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে চাঁপাইনবাবগঞ্জ আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি একরামুল হক।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগস্টে কয়েকজন আমদানিকারককে ৫০ মেট্রিক টন করে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হয়। মাত্র দুদিন পরেই আবারও অনুমতি দেয়া বন্ধ করে দেয়া হয়। তবে পরবর্তীতে একটি সিণ্ডিকেট আদালতের আদেশের মাধ্যমে আইপি নেয়ার চেষ্টা করছে। এটি হলে পেঁয়াজের বাজার একটি সিণ্ডিকেটের হাতে চলে যাবে। এ জন্য পেঁয়াজের আইপি উন্মুক্ত করে দেয়ার দাবি জানান তারা।

আমদানিকারকরা দাবি করেন, আমদানি বন্ধ হয়ে যাওয়ায় পেঁয়াজের দাম ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমদানি বাড়লে দাম ৪০ টাকার মধ্যেই চলে আসবে।  

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দীন, আমদানিকারক  আব্দুল আওয়ালসহ অন্যরা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু