• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভারত থেকে বাংলাদেশ নিয়ে অপপ্রচার হচ্ছে- আব্দুস সালাম

   ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:২৭ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রতিবেশী ভারতের উদ্দেশ্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম বলেছেন, ‘আপনারা আমাদের প্রতিবেশী। আমরাও আপনাদের প্রতিবেশী। প্রতিবেশী হিসেবে আমরা সবাই মিলে মিশে থাকতে চাই। তাই বলে এই না যে, আপনারা আমাদের প্রভু।

বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। রাজধানীর ৩৬ নং ওয়ার্ড, কোতোয়লী থানা বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আব্দুস সালাম বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক নষ্ট হোক সেটা আমরা চাই না। আমরা চাই এই দেশটা আমার, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রীষ্টান সবার। আমরা সবাই এখানে মিলে মিশে আছি, মিলেমিশে থাকতে চাই।

বাংলাদেশে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্য তিনি বলেন, এখানে হিন্দু ভাই-বোনেরা যারা আছেন; তাদেরকে বলব- এই দেশটা আপনার-আমার। এই দেশে আমার যতটুকু অধিকার আছে আপনারও ততোটুকু অধিকার আছে। এই মুহুর্তে বাংলাদেশে কোথাও কোনো সমস্যা নাই। অথচ ভারত থেকে অপপ্রচার করা হচ্ছে, বাংলাদেশে নাকি হিন্দুদের উপর নাকি অত্যাচার হচ্ছে। কোথায় অত্যাচার করা হচ্ছে আমরা তো দেখি না। আপনারা কী অত্যাচারিত হচ্ছেন?

চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, আমরা ১০-১৫ বছর ধরে বলছি একটা গ্রহণযোগ্য নির্বাচন দিন, যদি সেই নির্বাচন দিত তাহলে আজকে শেখ হাসিনাকে এক শাড়িতে পালিয়ে যেতে হতো না। তারা নির্বাচন দিয়েছে তবে সেটা দলীয় সরকারের অধীনে এবং ভোট করে রাতে। আমাদের নির্বাচন করতে দেয় না। সেক্ষেত্রে কিভাবে নির্বাচন হবে। ২০১৮ সালে আমি নির্বাচনে অংশগ্রহণ করলাম মোহাম্মদপুর-আদাবর থেকে ভোট হলো ইভিএম মেশিনে; ভোট করতেই দেইনি আওয়ামী লীগ। আমি পরিস্থিতি বিভিন্ন মিডিয়াতেও বলছি  কিন্তু আওয়ামী লীগ ও তৎকালিন আইন শৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নেয়নি। আমাকে বাসা থেকে বের হতে দিতে চায়নি, বাসার দরজায় দাড়ায় থাকে এসবি-ডিবি। যে কেউ আমার বাসায় ঢুকলে তাকে আবার ধরে নিয়ে যায়, আমি গাড়ি থেকে নেমে মসজিদে প্রবেশ করলে আমার গাড়িতে যে কয়জন থাকে তাদের ধরে নিয়ে যায়। নির্বাচন কমিশনে আপত্তি জানাইতে প্রধান নির্বাচন কমিশনারকে জানালাম আমরা নির্বাচন করতে পারতেছি না। আমাকে অফিস করতে দেয় না, আমাকে বাড়িতে থাকতে দেয় না, আমার পোষ্টার লাগাইতে দেয়না, কিভাবে নির্বাচন হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ কত অপরাধ করেছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে যে তাদের মেয়র ছিল সেও তো পালিয়েছে। কাউন্সিলর পালিয়েছে, এমপি-মন্ত্রীরা পালিয়েছে। কারণ তারা অপরাধ করেছে। অথচ ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের বিদায় হওয়ার পরও হিন্দু ভাই-বোন যারা আছেন, কারো কোনো অসুবিধা হয় নাই। কোনো বাড়িতে হামলা হয় নাই। আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন; দলের পক্ষ থেকে এখন তোমরা কেউ রিভেন্স নিবেন না, প্রতিশোধ নিবেন না। তোমার দখল হয়ে যাওয়া সম্পত্তি দখল নিতে না যেয়ে ধৈর্য্য ধরুন। তা না হলে যেখানে আওয়ামী লীগ বলেছিল ক্ষমতায় না থাকলে লক্ষ মানুষ মরা যাবে; যাইতেও পারত।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই