• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। ছবি-সংগৃহীত
বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। ছবি-সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে দেশের প্রতিটি প্রতিভাবান খেলোয়াড়কে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে। তাদের খেলাধুলা ও পড়াশোনার যাবতীয় দায়িত্ব সরকার বহন করবে।

সোমবার বিকেলে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার প্রতিভাবান খুদে ফুটবলার শফিকুল ইসলাম জিসানের গ্রামের বাড়িতে গিয়ে তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি জিসানের হাতে ফুটবল জার্সি, বুটসহ খেলার সামগ্রী এবং তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান হস্তান্তর করেন।

আমিনুল হক বলেন, বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা অসংখ্য জিসান, সোহান, রিয়াদ কিংবা দাবাড়ু মুনতাহাদের মতো প্রতিভাবান খেলোয়াড়দের আমরা একটি প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাই। ইনশাল্লাহ, বিএনপি সরকার গঠন করলে এই খেলোয়াড়দের পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলার সব দায়িত্ব রাষ্ট্র বহন করবে। আমরা একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় খেলাধুলাকে দল-মত নির্বিশেষে ছড়িয়ে দিতে কাজ করছে। সরকারে না থেকেও বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন ও তরুণ প্রতিভা অন্বেষণে কাজ করছে দলটি।

ফুটবলপ্রেমী জিসানকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার প্রসঙ্গ টেনে আমিনুল হক জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যক্তিগতভাবে জিসান ও তার অসহায় পরিবারকে সহায়তার দায়িত্ব নিয়েছেন।
তারেক রহমান শুধু জিসান নয়, জিসানের পরিবারকেও মাসিক ভিত্তিতে সহযোগিতা করবেন। তিনি দেশের প্রতিটি প্রতিভাবান ক্রীড়াবিদের পাশে আছেন এবং থাকবেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আখতার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মহানগর সদস্য জাহেদ পারভেজ চৌধুরী ছাড়াও স্থানীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত থেকে জিসানের পরিবারকে অভিনন্দন জানান।

নিজের স্বপ্নের কথা জানিয়ে জিসান বলেন, একদিন আমি বাংলাদেশ জাতীয় দলে খেলতে চাই এবং দেশের মুখ উজ্জ্বল করতে চাই।

আমিনুল হক আশা প্রকাশ করেন, বিএনপি ক্ষমতায় গেলে “নতুন কুড়ি স্পোর্টস” কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী প্রতিভা অন্বেষণ চালু করা হবে এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করা হবে।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা মানুষের ইচ্ছা আমলে নেওয়া খারাপ কিছু নয়: দুদু
ছবি: ভিওডি বাংলা
সরকারি দায়িত্ব পেয়েই জিয়া-খালেদার মাজারে গেলেন ১২ নেতা
ছবি: ভিওডি বাংলা
পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চ পর্যায়ে: রিজভী