• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

   ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় ২৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৬৭ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩১৪ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯ হাজার ৮০৫ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৭ হাজার ৯৭৯ জন। মারা গেছেন ৫৫৭ জন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেতনতা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

প্রসঙ্গত ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
দেশজুড়ে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
জনস্বাস্থ্য উন্নয়নে ফেইথ বাংলাদেশ ও ডিপিএইচআইয়ের চুক্তি
জনস্বাস্থ্য উন্নয়নে ফেইথ বাংলাদেশ ও ডিপিএইচআইয়ের চুক্তি
সারাদেশে হাম ও উপসর্গে একদিনে ১৭ জনের মৃত্যু
সারাদেশে হাম ও উপসর্গে একদিনে ১৭ জনের মৃত্যু