• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জনস্বাস্থ্য উন্নয়নে ফেইথ বাংলাদেশ ও ডিপিএইচআইয়ের চুক্তি

নিজস্ব প্রতিবেদক    ৫ মে ২০২৬, ১২:২৭ পি.এম.
সমঝোতা চুক্তি স্বাক্ষরকালে। ছবি : সংগৃহীত

স্বাস্থ্যসেবার উন্নয়নে ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (ডিপিএইচআই-বিএমইউ) এবং ফাউন্ডেশন ফর অ্যাডভান্স অব ইনোভেশনস ইন টেকনোলজি অ্যান্ড হেলথ (ফেইথ), বালাদেশ একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

এর আওতায় ভবিষ্যতে দুই প্রতিষ্ঠান যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা, প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন এবং প্রমাণভিত্তিক জনস্বাস্থ্য সমাধান উদ্ভাবনে কাজ করবে।

সোমবার (৪ মে) রাজধানীর লালমাটিয়ায় ফেইথ বাংলাদেশের অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে ডিপিএইচআই-বিএমইউ’র পক্ষে স্বাক্ষর করেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক মো. আতিকুল হক ও ড. ফারজানা ইসলাম।

অন্যদিকে ফেইথ’র পক্ষে স্বাক্ষর করেন নির্বাহী পরিচালক নিলুফার আহমেদ করিম এবং নির্বাহী সদস্য ড. মো. জহিরুল ইসলাম। সাধারণ সদস্য বেগম নিলুফারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। তারা ব্রাইটার লাইফ স্কুল, ডেন্টাল ইউনিট এবং থেরাপি ইউনিট ঘুরে দেখেন। সেবাদান পদ্ধতি সম্পর্কে ধারণা নেন। কমিউনিটি-ভিত্তিক স্বাস্থ্যসেবা ও উদ্ভাবনী উদ্যোগগুলোতে সন্তোষ প্রকাশ করেন।

ব্রাইটার লাইফ স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা গান, ছড়া আবৃত্তিসহ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিয়েছে। তারা নিজ হাতে তৈরি কার্ড অতিথিদের উপহার দেয়, যা তাদের সৃজনশীলতা ও প্রতিষ্ঠানের স্নেহময় পরিবেশকে প্রতিফলিত করে। 

অধ্যাপক আতিকুল হক ও ড. ফারজানা বিদ্যালয়ের সমন্বিত শিক্ষা পদ্ধতি পর্যবেক্ষণ করেন, যেখানে একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ প্রদান করে শিক্ষার্থীদের বাস্তব জীবন দক্ষতায় সক্ষম করে তোলা হয়। এই উদ্যোগটিকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও কমিউনিটি ক্ষমতায়নের একটি কার্যকর উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, এ ধরনের সমঝোতা জনস্বাস্থ্য খাতে গবেষণা ও মাঠপর্যায়ের কার্যক্রমের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। একইসঙ্গে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করে, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও ভূমিকা রাখবে।

ভিওডি বাংলা/জা/আরআর/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এআইয়ের নকশায় প্রথমবার তৈরি হলো ‘সুপার-অ্যান্টিজেন’ টিকা
এআইয়ের নকশায় প্রথমবার তৈরি হলো ‘সুপার-অ্যান্টিজেন’ টিকা
আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ নোটিশ
আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ নোটিশ
আদ-দ্বীন ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী
আদ-দ্বীন ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী