টপ নিউজ
যেসব অঞ্চলে বেশি বৃষ্টিপাতের আভাস
১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
বৃষ্টিবলয় শীতলের কারণে উপকূলীয় অঞ্চলে তুলনামূলক বেশি বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান। এ ছাড়া উত্তরাঞ্চল বাদে দেশের অন্যান্য অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারেও জানান তিনি।
এ আবহাওয়াবিদ বলেন, বৃষ্টিবলয় শীতলের কারণে উপকূলীয় অঞ্চল সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি থাকবে। আর উত্তরাঞ্চল বাদে দেশের অন্যান্য অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
তিনি জানান, বৃষ্টিবলয়ে সুস্পষ্ট লঘুচাপ রয়েছে। তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো আশঙ্কা নেই। বৃষ্টি শেষ হওয়ার পরে আগামী বুধবারের (২৫ ডিসেম্বর) পর থেকে তাপমাত্রা কমতে থাকবে। কোথাও কোথাও কুয়াশার পরিমাণ বৃদ্ধি পেতে পারে।







