• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ভিডিওকলে ফরিদা পারভীনকে শ্রদ্ধা জানালেন রুনা লায়লা

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রয়াত সংগীতশিল্পী ফরিদা পারভীনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। রোববার দুপুর ১২টায় তার মরদেহ শেষ শ্রদ্ধার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়, যেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ভক্তরা। উপস্থিত ছিলেন বিভিন্ন তারকা ও শিল্পীও।  

দেশে না থাকায় উপস্থিত হতে পারেননি উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। তবে তিনি ভিডিওকলের মাধ্যমে শেষবারের মতো ফরিদা পারভীনকে শ্রদ্ধা জানান এবং তাঁর পরিবারকে সমবেদনা জানান।

শুক্রবার রাত ১০:১৫ মিনিটে ঢাকায় শেষনিশ্বাস ত্যাগ করেন ফরিদা পারভীন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। কিছুদিন ধরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে সপ্তাহে দুই দিন তাকে ডায়ালাইসিস করাতে হতো। এর আগে সংকটাপন্ন অবস্থায় কয়েকবার হাসপাতালে ভর্তি করা হলেও প্রতিবার সুস্থ হয়ে বাড়ি ফিরতেন।

ফরিদা পারভীনকে ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিসের জন্য নেওয়া হয়। ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভর্তি করা হয় এবং এরপর থেকে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এ যাত্রায় তিনি আর ফিরে আসলেন না।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
সাই পল্লবীকে নিয়ে মুখ খুললেন দীপিকা
ছবি: সংগৃহিত
ব্রুকলিন ব্রিজে মুগ্ধতা ছড়ালেন মেহজাবিন চৌধুরী
ছবি: সংগৃহিত
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন: ভাবনা