• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদ্-দ্বীন কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী যুবদল নেতা মাসুদুলকে হত্যার খবরে ফুঁসে উঠেছে রাউজান-রাঙ্গুনিয়া ক্যানসারের ওষুধের দাম বাড়াল ভারত ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার করল র‌্যাব-৭ আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ আটক ১ জিয়াউর রহমানের আদর্শে দেশ চালাচ্ছেন তারেক রহমান: আবদুস সালাম ত্রিবেদীর বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী শাহবাগে বিদ্যুৎ লাইনে বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ‎জামিন নামঞ্জুর

আদালত প্রতিবেদক    ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৩ পি.এম.
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মো. ফাতেহ আলী। ছবি-সংগৃহীত

অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মো. ফাতেহ আলী (৬১) জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তিনিসহ তার তিন সহযোগীর বিরুদ্ধে এই মামলায় চার্জগঠনের তারিখ পিছিয়ে আগামী ১৫ অক্টোবর ধার্য করেছেন আদালত। রোববার ঢাকার মহানগর ১৫ নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক সাইফুর রহমান মজুমদার এই আদেশ দেন।

‎এদিন চার্জগঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। সুব্রত বাইনের আইনজীবীরা জামিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মাহফুজুর রহমান জামিনের বিরোধিতা করেন। দুই পক্ষের শুনানি নিয়ে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।

‎একই সঙ্গে মামলার সব আসামিকে আদালতে উপস্থিতি না করায় চার্জগঠনের শুনানির জন্য আগামী ১৫ অক্টোবর দিন ধার্য করেন।

‎গত ১৩ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

‎চার্জশিটভুক্ত অপর তিন আসামি হলেন, আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, এম এ এস শরীফ ও আরাফাত ইবনে নাসির।

‎মামলা থেকে জানা যায়, গত ২৭ মে আনুমানিক ভোর ৫টায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া জেলা থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে তাদের তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সুব্রত বাইনের দুই সহযোগী শ্যুটার আরাফাত ও শরীফকে।

অভিযানের সময় তাদের কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩টি গুলি এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। ওই ঘটনায় ২৮ মে অস্ত্র আইনে একটি মামলা করেন হাতিরঝিল থানার এস আই আসাদুজ্জামান।

‎সুব্রত বাইনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগ রয়েছে। ১৯৯১ সালে নগরীর আগারগাঁও এলাকায় জাসদ ছাত্রলীগ নেতা মুরাদ হত্যার মধ্য দিয়ে তার সন্ত্রাসী জীবনের উত্থান।

‎২০০১ সালে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৩ শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে। এদের মধ্যে ঢাকার অপরাধ জগতের তখনকার প্রভাবশালী সেভেন স্টার গ্রুপের প্রধান সুব্রত বাইনও ছিলেন। ‎২০০৩ সালের দিকে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীগুলোর তৎপরতা বেড়ে গেলে সুব্রত ভারতে পালিয়ে যান।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রামিসা হত্যার বিচার চলবে বিশেষ বেঞ্চে বিরতিহীন: অ্যাটর্নি জেনারেল
রামিসা হত্যার বিচার চলবে বিশেষ বেঞ্চে বিরতিহীন: অ্যাটর্নি জেনারেল
স্বীকারোক্তি না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়: ট্রাইব্যুনালে আসামি
স্বীকারোক্তি না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়: ট্রাইব্যুনালে আসামি
সালমান শাহ মৃত্যু রহস্যে নতুন মোড়, উত্তোলন করা হবে দেহাবশেষ
সালমান শাহ মৃত্যু রহস্যে নতুন মোড়, উত্তোলন করা হবে দেহাবশেষ