• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

এনসিএলে রবিন ঝড়, ২৭ বলে জয় ঢাকা মেট্রোর

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। উদ্বোধনী দিনে (১৪ সেপ্টেম্বর) বৃষ্টির কারণে বগুড়ায় কোনো ম্যাচ মাঠে গড়ায়নি। তবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান ক্রিকেট স্টেডিয়ামে কার্টেল ওভারের ম্যাচে মাহফিজুল ইসলাম রবিনের ঝড়ে জয় পেয়েছে ঢাকা মেট্রো।

বৃষ্টির কারণে ইনিংস সীমিত হয়ে দাঁড়ায় ৫ ওভারে। টস জিতে ফিল্ডিং নেয় ঢাকা মেট্রো। ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে রাজশাহী, মাত্র ১৪ রানে হারায় তিন উইকেট। নাজমুল হোসেন শান্ত ডাক মেরে ফিরলেও, সাব্বির রহমান ও মেহেরব হোসেন দলকে টেনে তোলেন। শেষ পর্যন্ত সাব্বির ১৫ বলে ৩৩ ও মেহেরব ৯ বলে ১৫ রান করেন। রাজশাহী নির্ধারিত ৫ ওভারে করে তিন উইকেটে ৬০ রান। ঢাকা মেট্রোর হয়ে আরিফ আহমেদ দুটি এবং আবু হায়দার রনি একটি উইকেট নেন।

জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখে খেলেন রবিন। মাত্র ১২ বলে অপরাজিত ৩০ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। অন্যদের মধ্যে নাঈম শেখ ৭, মাহমুদউল্লাহ রিয়াদ ৬ ও আবু হায়দার রনি ৮ রান করেন। ৪.৩ ওভারে তিন উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা মেট্রো।

রাজশাহীর হয়ে শফিকুল ইসলাম দু’টি ও আসাদুজ্জামান পায়েল একটি উইকেট নেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ইতালির নতুন কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো
অস্ট্রেলিয়া সফরের আগেই জীবনের নতুন অধ্যায়ে নাহিদ রানা
অস্ট্রেলিয়া সফরের আগেই জীবনের নতুন অধ্যায়ে নাহিদ রানা
মেসি-ডি মারিয়া
বিশ্বকাপ ফাইনাল ও মেসির অবসর নিয়ে মুখ খুললেন ডি মারিয়া