• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত, যোগ দিচ্ছেন না খালেদা জিয়া

   ১৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৪ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

অসুস্থতার কারণে আগামী ২১ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিতে পারছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘খালেদা জিয়া গত পরশু রাত থেকে অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তার সমাবেশে অংশ নিতে পাচ্ছেন না।

এদিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘গুলশানের বাসায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এই অসুস্থতার কারণে উনার বিদেশে যাওয়াটা পেছানো হয়েছে।

উন্নত চিকিৎসার জন্য এই মাসেই বেগম খালেদা জিয়ার প্রথমে লন্ডন এবং ‍পরে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি রয়েছে। একই সঙ্গে তার সৌদি আরবে পবিত্র উমরাহ পালন করার কর্মসূচিও রয়েছে। সেই অনুযায়ী যুক্তরাজ্য ও সৌদি আরবে যেতে পাসপোর্টে ভিসার কাজও সম্পন্ন হয়েছে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই