• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
সার্কের অচলাবস্থা নিরসনে বাংলাদেশ-মালদ্বীপ ঐকমত্য জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শিল্পের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট বিদেশ যাচ্ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায়

শরীরচর্চায় লুকিয়ে আছে সতেজ-প্রাণবন্ত থাকার উপায়

  লাইফস্টাইল
প্রকাশ:  ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সকাল থেকেই দিনের ছন্দ ঠিক হয়। আপনি যেভাবে দিন শুরু করবেন, সেভাবেই কাটবে সারাদিন।

প্রত্যেকেরই কিছু না কিছু রুটিন থাকে। কেউ দেরিতে ঘুম থেকে ওঠেন, কেউ তাড়াতাড়ি উঠে মর্নিং ওয়াক বা শরীরচর্চা করেন। সকালে দেরি করে উঠলে সারাদিনের কাজেও প্রভাব পড়ে। তাই নিয়মিত সকালবেলা উঠার অভ্যাস গড়ে তুলুন। এতে সারাদিন সতেজ ও প্রাণবন্ত থাকা যায়।

আজকাল ঘুম ভাঙতেই অনেকের চোখ পড়ে মোবাইলে। নোটিফিকেশন, মেসেজ বা সোশ্যাল মিডিয়া দিয়ে দিন শুরু করলে চোখ ও মস্তিষ্ক দুটোই অযথা চাপের মধ্যে পড়ে, যা মাথাব্যথা বা কম কর্মক্ষমতার কারণ হতে পারে। বরং ঘুম থেকে উঠে প্রথমে এক গ্লাস পানি পান করুন। জানালার পাশে বা বারান্দায় বসে প্রকৃতির সঙ্গে সময় কাটান। অন্তত দুই ঘণ্টা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন, শরীরচর্চা করুন, চা বা কফি উপভোগ করুন, বই বা পত্রিকা পড়ুন।

সকালের নাশতা কখনো এড়িয়ে চলবেন না। অনেকেই শুধু চা বা কফি খেয়ে দুপুর পর্যন্ত থাকেন, যা হজমের সমস্যা তৈরি করতে পারে। শরীরচর্চার পর স্বাস্থ্যকর ব্রেকফাস্ট অবশ্যই করুন।

দিনটি গুছিয়ে শুরু করতে আগের রাতেই কাজের পরিকল্পনা করুন। সকালে সেই অনুযায়ী কাজ শুরু করলে সময় বাঁচে এবং মনোযোগ বাড়ে। সকালে গোসল করলে শরীর-মন উভয়ই সতেজ থাকে, হরমোনের ভারসাম্য ঠিক থাকে, যা কর্মক্ষমতা ও এনার্জি বাড়াতে সাহায্য করে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ-নেগেটিভ চিন্তা নিয়ে ঘুম ভাঙবেন না। ইতিবাচক কিছু ভাবুন, নিজেকে উৎসাহ দিন। জীবনের ভালো দিকগুলোর জন্য কৃতজ্ঞ থাকুন এবং যাদের সঙ্গে আপনার সম্পর্ক, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করুন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: এআই দিয়ে তৈরি
ফাইবার-ম্যাক্সিং নাকি ডায়েট?
ছবি: সংগৃহীত
অজান্তেই মানসিক চাপ বাড়াচ্ছে এই ৫ অভ্যাস
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?