• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
চা শিল্পের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট বিদেশ যাচ্ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন

আবারও লাইফ সাপোর্টে ফরিদা পারভীন

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ পি.এম.
শেয়ার করুন 0
সংগীতশিল্পী ফরিদা পারভীন-ছসি সংগৃহীত
সংগীতশিল্পী ফরিদা পারভীন-ছসি সংগৃহীত

সংগীতশিল্পী ফরিদা পারভীন লাইফ সাপোর্টে আছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। 

চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। সাম্প্রতিক কিছু দিন ধরে তার অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে সপ্তাহে দুই দিন তাকে ডায়ালাইসিস করানো হয়। ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ডায়ালাইসিসের জন্য নেওয়া হয়। ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। এরপর থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী বলেন, “রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে, সংক্রমণ বেড়ে গেছে। জ্ঞানের মাত্রাও অনেক কম। কিডনি জটিলতা রয়েছে। সব মিলিয়ে তার অবস্থা গুরুতর।”

ফরিদা পারভীনের স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম বলেন, “সার্বিকভাবে তার অবস্থা ভালো নয়। গত কয়েক মাসে চারবার তাকে আইসিইউতে ভর্তি করতে হয়েছে। ফুসফুস ও কিডনিসংক্রান্ত সমস্যা রয়েছে। শরীর দুর্বল, উঠে দাঁড়ানোর বা হাঁটার শক্তি নেই। সবাই তার জন্য দোয়া করবেন।”

১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত গেয়ে সংগীতজগতে পদার্পণ করেন ফরিদা পারভীন। ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা পান। পরে সাধক মোকসেদ আলী শাহের কাছে লালনসংগীতে প্রশিক্ষণ নিয়ে তিনি লালনগীতির জীবন্ত কিংবদন্তিতে পরিণত হন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
সাই পল্লবীকে নিয়ে মুখ খুললেন দীপিকা
ছবি: সংগৃহিত
ব্রুকলিন ব্রিজে মুগ্ধতা ছড়ালেন মেহজাবিন চৌধুরী
ছবি: সংগৃহিত
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন: ভাবনা