• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আ.লীগের আমলে হিন্দু ধর্মের লোকেরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে- আব্দুস সালাম

   ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৩০ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

আওয়ামী লীগের আমলে হিন্দু ধর্মের লোকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম।

তিনি বলেছেন, রাজধানীর এই রায়েরবাজার এলাকায় ১৯৭০ সাল থেকে অনেক হিন্দু ভাই-বোনেরা বসবাস করছেন। তাদেরকে বলতে চাই- আওয়ামী লীগ দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন হিন্দু-ধর্মের লোকেরা। বিএনপি দ্বারা ক্ষতিগ্রস্থ হয় নাই। আমরা বিশ্বাস করি ধর্ম-বর্ণ যে যেভাবে থাকুন না কেন; বিএনপি সকল মানুষকে সমানভাবে বিশ্বাস করে। তাই আসুন ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার মূল যে চেতনা ছিল সেটাকে বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করি।

বুধবার ১৮ ডিসেম্বর রায়েরবাজার এলাকায় ‘শংকর সামাজিক সংগঠন’ এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে আব্দুস সালাম বলেন, গত ২০১৮ সালের ‍নির্বাচনে তারা (আওয়ামী লীগ) আমাকে টিক মতো নির্বাচন করতে দেয় নাই। জয়লাভ করার পরও সেই রেজাল্ট তারা ছিনতাই করে নিয়েছে। তাদের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছে। এবার আপনাদেরকে বলতে চাই- এবারও যদি সে রকম কোনো কিছু করার চেষ্টা হয় সেক্ষেত্রে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ইনশাল্লাহ আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ধানের শীষ প্রতীকে আমি আপনাদের কাছে ভোট চাই। আপনারা যদি ভোট দিয়ে জয়যুক্ত করেন; তাহলে এলাকার যত সমস্যা আছে একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটা বলতে চাই আমি নিজে কিছু চাই না। আমার নিজের চাওয়া-পাওয়ার কিছু নাই। এলাকারবাসীর জন্য যদি কিছু করতে পারি; মানুষের জন্য কিছু করতে পারি সেটাই হলো আমার সবচেয়ে বড় পাওয়া।

চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বলেন, আজকে শিক্ষা প্রতিষ্ঠানের যে অবস্থা? স্বৈরাচার আওয়ামী লীগ সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে, দুর্নীতির আখড়া বানিয়েছে। তবে এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো অনিয়ম-দুর্নীতি ও কারচুপি হবে না, হতে পারবে না। হবে না দলীয়করণ। বিএনপির পক্ষ থেকে বিশ্বাস করি; আমরা কখনো দলীয়করণে বিশ্বাস করি না। তাই আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন; গত ১৫ বছর আমাদের নেতাকর্মীরা মামলা-হামলায় জর্জরিত হয়েছে, অনেকের বাড়ি পর্যন্ত আওয়ামী লীগের লোকেরা দখল করে নিয়েছে। জায়গা-জমি দখল করেছে। অনেকে চাকরিচ্যুত হয়েছে, অনেকে চাকরি করতে পারেনি। ব্যবসা করতে পারে নাই। তারপরও আমাদের কোনো নেতাকর্মীর দ্বারা এলাকায় যেন বিএনপির কোনো দুর্নাম না হয় সেদিকে সতর্ক থাকতে হবে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই