• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব- আব্দুস সালাম

   ১৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৫০ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম বলেছেন, প্রশাসন আমাদের বন্ধু; তবে অপরাধীর সাথে কোনো আত্মীয়তা নেই, অপরাধীর সঙ্গে কোনো বন্ধুত্ব নেই। যারা অপরাধ করেছে-লুটপাট করেছে তারা কেন গ্রেফতার হচ্ছে না? তাদের সঙ্গে কারো সম্পর্ক থাকবে না। বিএনপিতে স্পষ্ট করে বলা হয়েছে- যারা অপরাধীর সঙ্গে আতাত করবে সেও বিএনপি করতে পারবে না। দলের তাদের কোনো সুযোগ দেওয়া যাবে না। বরং আপনারা অপরাধীদের ধরতে প্রশাসনকে সাহায্য করুন।

বুধবার ১৮ ডিসেম্বর আদাবর থানা- ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত পুলিশ ছাত্র-জনতার সম্মানিত ও নাগরিকবৃন্দের মতবিনিময় সভায় সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভাপতিত্ব করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো: ইসরাইল হাওলাদার।

তিনি বলেন, ‘আমরা মুখে যা বলি বাস্তবে তা করি না। আমরা যা বলি তা সত্যিকারে যদি বিশ্বাস করি তাহলে সমাধান হবে; আর তা না হলে সমাধান হবে না। তাই এই ধরণের সভা খুবই জরুরী। যদি আমরা এই ধরণের সভায় বসে আলোচনা করি তাহলে আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে।’ 

তিনি বলেন, ‘সবচেয়ে বড় কথা আমাদের পুলিশ বাহিনী, সেনাবাহিনী, সাংবাদিক, ছাত্র-ব্যবসায়ীসহ ধস নেমেছে নীতি-নৈতিকতায়। অবক্ষয় দেখা দিয়েছে। আমরা চাই যে দেশটা ভালো থাক, আমরা ভালো থাকি তাহলেই আমরা সবাই ভালো থাকব। ভালো থাকার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন নেই। যদি আখিরাতের বিচারের কথা মনে থাকে তাহলে মানুষ অনেক অপরাধ থেকে বিরত থাকবে। অথচ আওয়ামী লীগ ও তার সরকার নিজের স্বার্থের কথা চিন্তা করে দেশের ব্যবসা, আইন শৃঙ্খলা বাহিনীসহ লাঠিয়াল হিসাবে ব্যবহার করেছে; আজকে সম্মানটাও রাখেননি; এক শাড়ি পড়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে হয়েছে।’

আব্দুস সালাম বলেন, ‘আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। কিন্তু আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না। আজকে আমরা কেউ ভালো নেই এমনকি দেশটা ভালো নেই। ক্ষমতার লোভে দেশের সবাইকে খারাপ করে দিয়েছে। আমরা যদি সবাই ভালো থাকতে চাই; সবাই সম্মিলিত হয়ে ভালো থাকতে হবে।’ 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই