• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

‘ষড়যন্ত্রকারীদের পরিণতি হবে ভয়াবহ’ : সাদিক কায়েম

ঢাবি প্রতিনিধি    ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ পি.এম.
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জরুরি সংবাদ সম্মেলন। সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। তিনি বলেন, “যারা অনিয়ম বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করবে তাদের পরিণতি হবে খুনি হাসিনা ও ছাত্রলীগের চেয়েও ভয়াবহ।”

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, “ডাকসু নির্বাচন শুধু ভোট নয়, এটা শহীদদের আকাঙ্ক্ষা, জুলাই বিপ্লবের স্বপ্ন। এই নির্বাচন সফল করা প্রতিটি শিক্ষার্থীর দায়িত্ব। কেউ যদি এটিকে ব্যাহত করতে চায়, শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে রুখে দেবে।”

তিনি অভিযোগ করেন, দিনের শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রে অনিয়ম, এজেন্ট প্রবেশে বাধা, কারচুপি ও অযাচিত হস্তক্ষেপের ঘটনা ঘটেছে। বিশেষ করে ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ, অমর একুশে হল ও টিএসসি কেন্দ্রে নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে।

সাদিক কায়েম বলেন, “আমরা যাদের সহযোদ্ধা ভেবেছি তারাও আজ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। কিন্তু সবাইকে মনে রাখতে হবে—ঢাবির শিক্ষার্থীরাই জুলাই বিপ্লবের সূচনা করেছিল, খুনি হাসিনার পতন ঘটিয়েছিল। আবারও যদি কেউ ডাকসু নির্বাচন নষ্ট করতে চায়, তাদের পরিণতি হবে আরও ভয়াবহ।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “হার-জিত এখানে মূল বিষয় নয়। শিক্ষার্থীরা যাকেই ম্যান্ডেট দেবে সেটি মেনে নেওয়া সবার কর্তব্য। কিন্তু যদি জোর করে কিছু চাপিয়ে দেওয়া হয়, তবে সেটা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে।”

নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, অভিযোগগুলোর দ্রুত ও কঠোর ব্যবস্থা নিতে হবে। যারা অনিয়মে জড়িত তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দায় এড়িয়ে যেতে পারে না।

শিক্ষার্থীদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ষড়যন্ত্রকারীরা এখনই সরে আসুক। শিক্ষার্থীদের ম্যান্ডেটকেই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিতে হবে।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন