• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

অচল কাঠমান্ডু, বাংলাদেশের প্রীতি ম্যাচ বাতিল

স্পোর্টস ডেস্ক    ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নেপালে সরকারবিরোধী আন্দোলনের কারণে আজ বাংলাদেশ দলের নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ বাতিল হয়েছে। ম্যাচটি দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ম্যাচ বাতিল হওয়ার কারণে বাংলাদেশ দলের ফুটবলারদের ফ্লাইট এগিয়ে এনে আজই ঢাকায় ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশ সময় আজ বিকেল ৩টায় বিমানে ওঠার কথা ছিল বাংলাদেশ দলের ফুটবলারদের।

কিন্তু কারফিউ ভেঙে ছাত্র-জনতা আবারও রাস্তায় নেমে এসেছে এবং কাঠমান্ডু কার্যত অচল হয়ে পড়েছে। এমন অবস্থায় হোটেল থেকেই বের হতে পারেনি বাংলাদেশ দলের ফুটবলাররা। কাঠমান্ডু আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সব ফ্লাইট আপাতত বাতিল ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত বাংলাদেশ দলের ফুটবলারদের হোটেলেই কাটাতে হবে হয়তো।

৬ সেপ্টেম্বর সিরিজের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। আগামী অক্টোবর হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে। সেই প্রস্তুতির অংশ হিসেবে নেপালে এই প্রীতি সিরিজ আয়োজন করা হয়েছিল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া