• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

অভিযোগ আবিদুলের

সাদিক কায়েম-ফরহাদের ব্যালটে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া

ঢাবি প্রতিনিধি    ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৫ পি.এম.
ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।ছবি-সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এস এম ফরহাদের ব্যালট পেপারে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া ছিল বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে টিএসসি কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এই অভিযোগ জানান তিনি। এ কেন্দ্রে রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন।

আবিদুল বলেন, টিএসসি কেন্দ্রে শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এস এম ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। যা আশনি সংকেত।

নিজের বিরুদ্ধে আচারণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে আবিদুল ইসলাম খান বলেন, চিফ রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আমি অনুমতি নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছি। কোনো প্রকার বাধা তো দূরে থাক, বিন্দুমাত্র আচারণবিধি লঙ্ঘন আমার নেই। বরং আমি কয়েকটা কেন্দ্রে প্রবেশ করতে পেরেছি, বাকিটা আমাকে ঢুকতে দেয়নি। স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ভেতরে প্রবেশ করার অধিকার আছে প্রার্থীদের। গঠনতন্ত্রে স্পষ্ট লেখা আছে পোলিং এজেন্ট ও প্রার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন।

তিনি আরও বলেন, অনিয়মের অভিযোগ সকাল থেকে আমরা করতে পারতাম। অনাবাসিক শিক্ষার্থীদের বলবো মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা,সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে আপনারা স্বতস্ফূর্তভাবে ভোট দিতে আসুন। আপনাদের ভোট গুরুত্বপূর্ণ।

অমর একুশে হলের ভোট কারচুপির ব্যাপারে আবিদুল বলেন, আমি সেখানে যাইনি। ওই সম্পর্কে জেনে তারপরে আমি মন্তব্য করবো।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন