• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের মরদেহ বিধানসভা নির্বাচনের ফল আজ: তৃণমূলের পতন নাকি বিজেপির ইতিহাস দুপুরের মধ্যে ৮ জেলায় কালবৈশাখীর আশঙ্কা ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় ড্রোন ও রকেট হামলা নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক-কর ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভায় ইরান যুদ্ধ শেষ হলে দাম কমবে জ্বালানির: মার্কিন অর্থমন্ত্রী পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম শাপলা চত্বরেই হত্যা করা হয় ৩২ জনকে, তদন্ত প্রতিবেদন জুনে শপথ নিলেন সংরক্ষিত আসনের নারী এমপিরা নাসির উদ্দীন আহমেদ পিন্টুর কবর জিয়ারত করলেন আবদুস সালাম

গায়েবি মামলা প্রতিরোধে আইনে সংশোধনী আনা হয়েছে: অ্যাটর্নি জেনারেল

রাবি প্রতিনিধি    ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩ পি.এম.
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, গত এক বছরে দেশে কাউকে গুম করা হয়নি এবং পুলিশ কোনো গায়েবি মামলা করেনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সোমবার (৮ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত জাতীয় নীতি প্রতিযোগিতা-২০২৫ এর রাজশাহী পর্যায়ের ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

অ্যাটর্নি জেনারেল বলেন, “মিথ্যা মামলা হয়নি—এটা বলছি না। তবে ভিকটিমের পরিবার মামলা করেছে। দীর্ঘ তদন্তকালে কেউ গায়েবিভাবে আসামি হলে কমিশনার বা এসপি তদন্ত করে প্রতিকার দিতে পারবেন—এ জন্য ফৌজদারি কার্যবিধির ১৭৩(ক) ধারা সংশোধন করা হয়েছে।”

তিনি বলেন, নাগরিকদের সাংবিধানিক অধিকার রক্ষার মূল প্রশ্ন এখন ভোটাধিকার নিশ্চিত করা। “ভোটের অধিকার হরণ হয়েছিল বলেই গত ১৭ বছরে ৭০০ জনের বেশি গুম ও সাড়ে চার হাজার মানুষ বিনা বিচারে হত্যার শিকার হয়েছেন। ৬০ লাখ মানুষ গায়েবি মামলায় নিপীড়নের শিকার হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা ব্যক্তি নয়, অপরাধের বিচার চাই। সাংবিধানিকভাবে এমন এক বাংলাদেশ চাই, যেখানে ন্যায়বিচার, জীবনের অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। জুলাই শহিদের রক্তের মর্যাদা রক্ষিত হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি ছিলেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক মুহাম্মদ একরামুল হক, উপ-উপাচার্য ড. মো. ফরিদ উদ্দিন খান ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন।

প্রতিযোগিতায় পাঁচটি দল অংশ নেয়। বিজয়ী হয় ‘টর্চলাইট’, প্রথম রানারআপ ‘দীপশিখা’ এবং দ্বিতীয় রানারআপ ‘চেঞ্জমেকার’।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাসির উদ্দীন আহমেদ পিন্টুর কবর জিয়ারত করলেন আবদুস সালাম
নাসির উদ্দীন আহমেদ পিন্টুর কবর জিয়ারত করলেন আবদুস সালাম
আজ শপথ নিতে পারবেন না এনসিপির নুসরাত
আজ শপথ নিতে পারবেন না এনসিপির নুসরাত
ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা
ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা