টপ নিউজ
ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু
১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৪ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৪৯ জনের। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০৭ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৯৮ হাজার ৯৮৪ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। সর্বশেষ ২৪ ঘণ্টা মৃত ব্যাক্তি ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ২০১ ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৯৬ হাজার ৮৬৩ জন ছাড়পত্র পেয়েছে।







