• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

হুমকির বার্তার পর মুম্বাইজুড়ে কড়াকড়ি নিরাপত্তা

আন্তর্জাতিক ডেস্ক    ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ পি.এম.
লস্কর-ই-জিহাদির নামে হুমকির বার্তার পর মুম্বাইজুড়ে নিরাপত্তা জোরদার। সংগৃহীত ছবি

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-জিহাদির নামে হুমকির বার্তার পর মুম্বাইজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) মুম্বাই ট্রাফিক পুলিশের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো বার্তায় দাবি করা হয়, শহরের বিভিন্ন স্থানে ৩৪টি গাড়িতে ‘হিউম্যান বোমা’ বসানো হয়েছে এবং এতে ব্যবহৃত হবে ৪০০ কেজি আরডিএক্স। বার্তায় আরও উল্লেখ করা হয়, ইতিমধ্যে ১৪ পাকিস্তানি জঙ্গি ভারতে প্রবেশ করেছে।

এ প্রসঙ্গে এক বিবৃতিতে মুম্বাই পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। হুমকির প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে এবং শহর ও রাজ্যজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। নাগরিকদের গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়ে পুলিশ সন্দেহজনক কোনো কার্যকলাপ চোখে পড়লে তা দ্রুত জানানোর আহ্বান জানিয়েছে।

এদিকে, শনিবার (অনন্ত চতুর্দশী) গণেশ বিসর্জন উপলক্ষে লাখো ভক্ত মুম্বাইয়ের রাস্তায় জড়ো হবেন। এজন্য আগেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। ইতিমধ্যে লালবাগচা রাজা-সহ বিভিন্ন পূজামণ্ডপে ভিড় জমতে শুরু করেছে।

সূত্র: এনডিটিভি

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে হাসপাতালে গুলিবর্ষণ, নিহত ১
যুক্তরাষ্ট্রে হাসপাতালে গুলিবর্ষণ, নিহত ১
ইরানের বর্তমান শাসকদের সঙ্গে সমঝোতা না করার আহ্বান রেজা পাহলভির
ইরানের বর্তমান শাসকদের সঙ্গে সমঝোতা না করার আহ্বান রেজা পাহলভির
জম্মু ও কাশ্মীর সীমান্তে একের পর এক বিস্ফোরণ
জম্মু ও কাশ্মীর সীমান্তে একের পর এক বিস্ফোরণ