• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সংকটাপন্ন ফরিদা পারভীনের পাশে সংস্কৃতি মন্ত্রণালয়

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৮ পি.এম.
শেয়ার করুন 0
লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন-ছবি সংগৃহীত
লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন-ছবি সংগৃহীত

লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন বর্তমানে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে তিনি কয়েকবার বমি করেছেন। প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানা গেছে, ফরিদা পারভীনের যত্ন সর্বোচ্চভাবে নিশ্চিত করা হচ্ছে। অসুস্থতার খবর বিবেচনা করে সংস্কৃতি মন্ত্রণালয় তার চিকিৎসা ব্যয় মেটাতে অর্থ সহায়তা করতে প্রস্তুত। এছাড়াও কয়েকজন উপদেষ্টা পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন।

হাসপাতাল সূত্রে জানানো হয়, ফরিদা পারভীনের ফুসফুসে সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও থাইরয়েডের জটিলতা রয়েছে। বর্তমানে তিনি শ্বাসকষ্ট ও বমির সমস্যায় ভুগছেন। অবস্থা কিছুটা জটিল হলেও চিকিৎসকরা নজর রাখছেন।

সংগীতাঙ্গনে বিশেষ অবদান রাখা ফরিদা পারভীনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর ভক্ত ও সহশিল্পীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সবাই তার সুস্থতা কামনায় প্রার্থনা করছেন।

ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সংগীত গাওয়া শুরু করেন। ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি লালন সংগীতে শিক্ষালাভ করেন সাধক মোকসেদ আলী শাহর কাছ থেকে। সংগীতাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৭ সালে তিনি একুশে পদক পান। এছাড়া শিশুদের লালন সংগীত শেখানোর জন্য ‘অচিন পাখি স্কুল’ নামে একটি স্কুল গড়ে তুলেছেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
সাই পল্লবীকে নিয়ে মুখ খুললেন দীপিকা
ছবি: সংগৃহিত
ব্রুকলিন ব্রিজে মুগ্ধতা ছড়ালেন মেহজাবিন চৌধুরী
ছবি: সংগৃহিত
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন: ভাবনা