• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গৌরীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত

   ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলা পাবলিক হলে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক এবং প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রমজান হোসেন খান জুয়েল।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মাহফুজুর রহমান মাফুজ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম দুলাল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বেগ ফারুক আহাম্মদ, উত্তর জেলা ছাত্রদল সভাপতি নুরুজ্জামান সোহেল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা আক্তার সোমা এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদির।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জয়নাল আবেদিন খোকন, এ.কে.এম শরীফ উল্লাহ, মোঃ হারুন-অর-রশিদ, গোলাম কারিমেল হাকিম মুন্সী, সিরাজুল ইসলাম ফকির, আতাউর রহমান আল-আমিন, মোঃ আব্দুল কাদির, মোঃ শাহীন আলম, আরিফ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অবিচল থাকবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে তিনজনকে অর্থদন্ড ও কারাদণ্ড
ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে তিনজনকে অর্থদন্ড ও কারাদণ্ড
নবাবগঞ্জে কৃষকদের উৎসাহিত করায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
নবাবগঞ্জে কৃষকদের উৎসাহিত করায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় কিশোরীদের মাঝে সেলাই মেশিন ও মুরগির বাচ্চা বিতরণ
ভাঙ্গুড়ায় কিশোরীদের মাঝে সেলাই মেশিন ও মুরগির বাচ্চা বিতরণ