• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

বিনোদন ডেস্ক    ৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:১২ পি.এম.
অভিনেতা সিদ্দিকুর রহমান-ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর গুলশানে ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ ব্যাপারী হত্যা মামলায় পুলিশ অভিনেতা সিদ্দিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিদ্দিকের উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানি হবে। গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক মোক্তার হোসেন এই তথ্য জানিয়েছেন।

গুলশান থানার হত্যার ঘটনায় আটক অভিনেতা সিদ্দিককে ২০ আগস্ট গ্রেপ্তার দেখানো হয়। পরে ২৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সামিউল ইসলাম তার ১০ দিনের রিমান্ডে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজ দিন ধার্য করেছেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, আসামি অত্যন্ত সুকৌশলে শাহজাদপুরের সুবাস্তু নগরভ্যালির সামনে উপস্থিত থেকে অর্থ দিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছিলেন। এছাড়া মামলার সুষ্ঠু তদন্তের জন্য ব্যাপক জিজ্ঞাসাবাদ, পলাতক আসামিদের গ্রেপ্তার, ঘটনা পরিচালনায় অর্থ ও অস্ত্র যোগানদাতাদের শনাক্তকরণ এবং নেতৃত্বদানকারীদের তথ্য সংগ্রহের প্রয়োজন রয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ১৯ জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া অবস্থায় পারভেজ বেপারী ছোড়া গুলিতে আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পারভেজের বাবা মো. সবুজ ২ জুলাই গুলশান থানায় মামলা দায়ের করেন।

গত ২৯ এপ্রিল বিকেলে বেইলি রোডে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিককে আটক করে। পরে তাকে রমনা থানা থেকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পী সমিতির নির্বাচনী আমেজে সরব বাপ্পারাজ
শিল্পী সমিতির নির্বাচনী আমেজে সরব বাপ্পারাজ
আইসিইউতে মনির খানের মা
আইসিইউতে মনির খানের মা
আলিয়ার শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১
আলিয়ার শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১