• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

চবি, বাকৃবি ও রাবিতে হামলার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

ইবি প্রতিনিধি    ১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রাম ও কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসীদের হামলা এবং রাবি ছাত্রদলের উপর গুপ্ত সংগঠনের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনেে সামনের সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। 

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, সদস্য সাব্বির হোসেন, রাফিজ উদ্দিন ও নুর উদ্দিন প্রমুখ।

বিক্ষোভ মিছিলে 'শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না; নিরাপদ ক্যাম্পাস, ছাত্রদলের অঙ্গিকার; ছাত্রদল সজাগ থাকবে, ষড়যন্ত্র রুখে দিবে; আমার ভাই আহত কেন, ইন্টেরিম জবাব দে; লুঙ্গির নীচে রাজাকার, লুঙ্গির মালিক স্বৈরাচার’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 

সংক্ষিপ্ত সমাবেশে সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, ‘গতকাল চবি, কৃষি বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের হামলা এবং দাবিতে গুপ্তরা হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। যদি ইন্টেরিম গভর্মেন্ট সন্ত্রাসীদের বিচার না করে ছাত্রদল কঠোর আন্দোলন ঘোষণা করবে।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, 'রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের অধিকার আদায়ের দাবিতে, রাকসু নির্বাচনে তারা যেন ভোটার হতে পারে সেই দাবি আদায়ে ছাত্রদলের কর্মসূচিতে হামলা করেছে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা৷ তারা সাধারণ শিক্ষার্থীদের বেশ ধরেছে। সাধারণ শিক্ষার্থীদের নামে ব্যানার ব্যবহার বন্ধ করতে হবে। সাধারণ শিক্ষার্থীরা মব ও বিশৃঙ্খলা করে না।'

ভিওডি বাংলা/ এমএইচ
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন