• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

গৃহকর্মীর কাছ থেকে জন্মদিনের সেরা উপহার পেলেন সাফা কবির

বিনোদন ডেস্ক    ৩১ আগস্ট ২০২৫, ০৪:৪২ পি.এম.
শোবিজাঙ্গনের জনপ্রিয় মুখ সাফা কবির-ছবি সংগৃহীত

শোবিজাঙ্গনের জনপ্রিয় মুখ সাফা কবির ২৯ আগস্ট তার জন্মদিন পালন করেছেন। বিশেষ এই দিনে কাছের মানুষদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি।

তবে জন্মদিনে তার কাছে সবচেয়ে বিশেষ উপহারটি এসেছে গৃহকর্মী সানজিদার কাছ থেকে। সানজিদা সাফা কবিরকে ফুল এবং হাতে লেখা একটি নোট উপহার দিয়েছেন। নোটে প্রিয় ‘ম্যাডাম’-এর প্রতি তার অনুভূতি রঙের ছোঁয়ায় প্রকাশ পেয়েছে।

উপহার হাতে পাওয়ার পর আবেগাপ্লুত হয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সাফা। তিনি লিখেছেন, “এই সুন্দর নোটটি আমার হেল্পিং হ্যান্ড সানজিদার কাছ থেকে এসেছে। সে আমাকে ফুল দিয়েছে, একটি কাগজ নিয়েছে আর তাতে আমার সম্পর্কে সুন্দর কিছু লিখেছে-রঙের মাধ্যমে তার ভালোবাসা প্রকাশ করেছে। আমি এটি দেখেই বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। এটি এখন পর্যন্ত আমার প্রাপ্ত সেরা উপহার। আমি সত্যিই খুশি এবং ধন্য মনে করছি।”

সাফা কবিরের এই পোস্ট ইতোমধ্যেই ভক্ত-অনুরাগীদের মধ্যে সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্যে লিখেছেন, মানুষের আসল ভালোবাসা আসে নিঃস্বার্থ সম্পর্ক থেকে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ