• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১৬ ডিসেম্বর বন্ধ থাকবে পুঁজিবাজার

   ১৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

আগামীকাল সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে দেশের পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিজয় দিবস উপলক্ষে দেশের সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে দেশের সকল ব্যাংক এবং নন-ব্যাংকিক আর্থিক প্রতষ্ঠানও, সেই সাথে  পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে। দিনটি উৎযাপন উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

আগামী মঙ্গলবার (১৭ ডিসেম্বর) থেকে যথা নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে। ১৯৭১ সালের বাংলাদেশ-পাকিস্তান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশীদের জয়কে উদযাপনের জন্য বিজয় দিবস হিসেবে বাংলাদেশে প্রতি ১৬ ডিসেম্বর স্মরণ করা হয়।

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাজেট অধিবেশন শুরু ৭ জুন
বাজেট অধিবেশন শুরু ৭ জুন
দেশ এখন সৌরবিদ্যুৎ সম্প্রসারণে প্রস্তুত: জ্বালানিমন্ত্রী
দেশ এখন সৌরবিদ্যুৎ সম্প্রসারণে প্রস্তুত: জ্বালানিমন্ত্রী
তেলের দামে বড় সুখবর, ঊর্ধ্বমুখী শেয়ারবাজার
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খবর তেলের দামে বড় সুখবর, ঊর্ধ্বমুখী শেয়ারবাজার