• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ডাকসু নির্বাচন

বাগছাসের ৫০ দফা ইশতেহার ঘোষণা

ঢাবি প্রতিনিধি    ৩০ আগস্ট ২০২৫, ০৬:৪৭ পি.এম.
মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বাগছাসের ৫০ দফা ইশতেহার ঘোষণা। ছবি: সংগৃহীত

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। এতে ৮টি প্রস্তাবনায় মোট ৫০ দফা দাবি উপস্থাপন করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন বাগছাস সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের, জিএস প্রার্থী আবু বাকের মজুমদার ও এজিএস প্রার্থী আশরেফা খাতুন।

ইশতেহারের প্রধান প্রস্তাবনা

১. রাজনৈতিক সংস্কার: নিয়মিত ডাকসু নির্বাচন নিশ্চিতকরণ, ক্যাডারভিত্তিক রাজনীতির অবসান, জুলাই গণঅভ্যুত্থান ও অতীতের নির্যাতনকারীদের বিচারের আওতায় আনা।

২. একাডেমিক ও প্রশাসনিক: স্বচ্ছ নিয়োগ নীতিমালা, ওয়ান স্টপ সলিউশন, পেপারলেস প্রশাসন, এলএমএস বিস্তার, ডিজিটাল ক্লাসরুম, ল্যাব আধুনিকায়ন, নতুন স্টাডি স্পেস, শিক্ষক মূল্যায়ন এবং ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা ব্যবস্থা।

৩. শিক্ষার্থী কল্যাণ: ‘ওয়ান কার্ড অল সার্ভিস’ চালু, প্রত্যেক শিক্ষার্থীর জন্য আসন নিশ্চিতকরণ, স্বাস্থ্যবীমা, মেডিকেল সেন্টার আধুনিকায়ন, আবাসন সংকট নিরসনে পদক্ষেপ এবং শিক্ষার্থীদের জন্য সুদবিহীন ল্যাপটপ ঋণ।

৪. শিক্ষার্থীর মর্যাদা: পোশাক বা আঞ্চলিকতার ভিত্তিতে বৈষম্য রোধ, ভিন্ন ধর্ম, জাতিসত্তা ও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের সমান অধিকার নিশ্চিতকরণ।

৫. ইন্টারনেট ও প্রযুক্তি: স্টারলিংকের মাধ্যমে উচ্চগতি ইন্টারনেট, এডুরোমের মাধ্যমে ফ্রি ওয়াইফাই, বিশ্ববিদ্যালয়জুড়ে চক্রাকার বাস সেবা, ভর্তুকিযুক্ত খাবার এবং নতুন ক্যান্টিন স্থাপন।

৬. ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়ন: ২৪ ঘণ্টা সেন্ট্রাল ও সায়েন্স লাইব্রেরি, ই-লাইব্রেরি, ক্যারিয়ার ক্লাব, আউটসোর্সিং প্রশিক্ষণ ও উদ্যোক্তা হাব।

৭. সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম: ঢাবির নিজস্ব মিউজিয়াম ও কালচারাল সেন্টার, আধুনিক জিমনেসিয়াম, সাংস্কৃতিক কার্যক্রমে বরাদ্দ বৃদ্ধি এবং হলভিত্তিক খেলার মাঠ সংস্কার।

৮. নারী শিক্ষার্থীদের জন্য: নারী হলগুলোতে খেলাধুলার সুযোগ বৃদ্ধি, ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সার্ভিস, নামাজের স্থান প্রসার, অনাবাসিক নারীদের হলে প্রবেশাধিকার এবং জনপরিসর নারীবান্ধব করা।

ভিওডি বাংলা/ আরিফ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন