• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ট্রাম্পের হামলা স্থগিত, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর উড়িয়ে দিল ইরান লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল, মানতে হবে ৩ শর্ত শাপলা চত্বরের অভিযান ছিল পূর্বপরিকল্পিত: চিফ প্রসিকিউটর সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ, তদন্ত সংস্থায় যাচ্ছে ট্রাইব্যুনালের নথি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে উগ্রবাদের আশঙ্কাজনক কোনো লক্ষণ নেই: সিটিটিসি প্রধান নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান সীমান্তে গোলাগুলি, বিজিবির পাল্টা প্রতিরোধে পিছু হটল সশস্ত্র চোরাকারবারিরা ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র, আইনগত ব্যবস্থার নির্দেশ

সমাজকর্মীর ফেসবুক পোস্টে বদলে গেল শাহীদার জীবন

  কালিয়া হরিপুর  (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ:  ২৮ আগস্ট ২০২৫, ০৩:৫০ পি.এম.
শেয়ার করুন 0
শাহীদা খাতুন - ছবি-ভিওডি বাংলা
শাহীদা খাতুন - ছবি-ভিওডি বাংলা

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া কান্দাপাড়া গ্রামের শাহীদা খাতুন দীর্ঘ ছয় বছর ধরে পলিথিনে মোড়ানো ঘরে মানবেতর জীবন কাটাচ্ছিলেন। স্বামী ও ছেলেকে হারিয়ে বাকপ্রতিবন্ধী মেয়ে ও ছোট নাতিকে নিয়ে চলছিল তার কষ্টের সংসার। ঝড়ে ঘর ভেঙে যাওয়ার পর প্লাস্টিকের ছাউনি দিয়ে টিকে ছিলেন কোনো রকমে। অবশেষে এক ফেসবুক পোস্টেই বদলে গেল তার জীবন।

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সমাজকর্মী মামুন বিশ্বাস সরেজমিনে গিয়ে শাহীদার দুরবস্থা ফেসবুকে শেয়ার করেন। এরপর দেশ-বিদেশের অসংখ্য মানুষ অনুদান পাঠান। মাত্র কয়েক দিনের মধ্যে তার হাতে পৌঁছায় ৯৯ হাজার টাকা। সেই অর্থে মামুন বিশ্বাস নির্মাণ করে দেন নতুন একটি ঘর ও টয়লেট। শুধু তাই নয়, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নতুন ঘরে তুলে দেওয়ার সময় শাহীদার হাতে দেওয়া হয় দুই বস্তা চাল, ডাল, মুরগি, তোষক, চাদর, বালিশ ও জামাকাপড়সহ প্রয়োজনীয় সামগ্রী।

নতুন ঘরে উঠে আবেগাপ্লুত শাহীদা খাতুন বলেন, “আমি অনেক খুশি। ছয় বছর পলিথিনের ঘরে বৃষ্টির পানি সামলিয়ে কষ্ট করেছি। এখন মামুন বিশ্বাস আমাকে ঘর দিয়েছে, সবকিছু দিয়েছে। অনেকদিন পর শান্তিতে ঘুমাতে পারব।”

প্রতিবেশী মোছা. জনেকা খাতুন জানান, শাহীদার কষ্ট ছিল অসহনীয়। তিনি প্রায়ই কান্না করে প্রতিবেশীদের কাছে যেতেন, কিন্তু খুব বেশি সহযোগিতা পাননি। এখন নতুন ঘর ও প্রয়োজনীয় সবকিছু পেয়ে তিনি খুশি, আর তাতেই খুশি হয়েছেন আশপাশের মানুষও।

সমাজকর্মী মামুন বিশ্বাস বলেন, “গণমাধ্যমে খবর দেখে আমি শাহীদা খালার বাড়িতে যাই। এরপর ফেসবুকে পোস্ট দিলে ৯৯ হাজার টাকা অনুদান আসে। সেই টাকা দিয়ে নতুন ঘর ও প্রয়োজনীয় সব জিনিসপত্র দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, গত ছয় বছর ধরে শাহীদা খাতুন ঝড়-বৃষ্টি মোকাবিলা করে পলিথিনের ছাউনি দেওয়া ভাঙা ঘরে বসবাস করছিলেন। সরকারি কোনো সহায়তা বা ভাতা না পেয়ে কখনো দিনমজুরি, আবার কখনো মানুষের দানে চলতো তার সংসার। অবশেষে নতুন ঘর পেয়ে বাকপ্রতিবন্ধী মেয়ে তারাবানু ও নাতি আরমানকে নিয়ে নিশ্চিন্তে থাকার সুযোগ পেলেন তিনি।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি : সংগৃহিত
সিইআইজেডের উদ্বোধনী অনুষ্ঠান ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত
কুমিল্লা মহিলা কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের পরদিনই ৬ শিক্ষকের পদায়ন
ছবি: সংগৃহীত
হাসপাতালের শৌচাগারে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা