• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা হামলায় নিজের বেঁচে ফেরার বর্ণনা দিলেন আরঘচি নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত বৈশ্বিক র‍্যাংকিংয়ে আরও পিছিয়েছে বাংলাদেশি পাসপোর্ট ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট প্রশ্নফাঁস ঠেকাতে ভারতের সংসদে কঠোর বিল উত্থাপন ট্রাম্পের হামলা স্থগিত, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর উড়িয়ে দিল ইরান লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল, মানতে হবে ৩ শর্ত শাপলা চত্বরের অভিযান ছিল পূর্বপরিকল্পিত: চিফ প্রসিকিউটর সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ, তদন্ত সংস্থায় যাচ্ছে ট্রাইব্যুনালের নথি

পাংশায় চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে মারপিট

  পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ:  ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় চাঁদার টাকা না দেওয়ায় মো. সিরাজুল ইসলাম বিশ্বাস (৪৫) নামের এক ব্যবসায়ীর ওপর অতর্কিত মারপিটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের বাহের মোড় বাজার এলাকায়। মারপিটের শিকার সিরাজুল ইসলাম ওই ইউনিয়নের বয়রাট মাজাইল গ্রামের নুরুল ইসলাম বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাহের মোড়ে পাট ও চাউলের ব্যবসা করে আসছেন।

জানা যায়, বৃহস্পতিবার সকালে সিরাজুল নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গেলে শাফিরুল, সবুজ, লিংকন ও সবুজ-২ নামের চারজনসহ ১০-১২ জন তার ওপর হামলা চালায়। এর আগে অভিযুক্তরা তার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে লোহার রড, হকি স্টিক ও হাতুড়ি দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “বুধবার (২৭ আগস্ট) আমার দোকানে হালখাতা চলছিল। এসময় পাট্টা গ্রামের শাফিরুলের নেতৃত্বে কয়েকজন এসে প্রথমে কিছু খাওয়ানোর কথা বলে। আমার কাছে তোরা কি খাবি, আর তোদেরকেই বা আমি কি খাওয়াবো? তখন তারা বলে খাওয়াতে হবে না ৫ লক্ষ টাকা দিতে হবে। আমি টাকা দিতে রাজি না হওয়ায় তারা বৃহস্পতিবার সকালে দোকানে এসে লোহার রড, হকি স্টিক ও হাতুড়ি দিয়ে বেধড়ক মারপিট করেছে এবং আমার মহাজনকে দেয়ার জন্য বাড়ি থেকে টাকা নিয়ে আসছিলাম ও ব্যবসায়ের জন্য দোকানে রাখা প্রায় ৫ লক্ষ ৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।”
এ ঘটনায় তিনি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

গুরুতর আহত সিরাজুল ইসলামকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে কর্তব্যরত চিকিৎসক ডা. কুতুব আহমেদ উন্নত চিকিৎসার জন্য অন্যত্র প্রেরণ করেন।
অভিযুক্ত শাফিরুল মুঠোফোনে বলেন, “আমার দুলাভাই বশিরের সঙ্গে সিরাজুলের ব্যবসায়িক লেনদেন ছিল। হালখাতায় টাকা পরিশোধ করতে না পারায় সে আমার দুলাভাইকে মারপিট করেছে। এ নিয়ে আমিসহ গ্রামের কিছু লোকজন কথা বলতে গেলে তার সঙ্গে হাতাহাতি হয়।”

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, "হালখাতায় টাকা কম দেয়াকে কেন্দ্র করে এধরণের একটি ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।"

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি : সংগৃহিত
সিইআইজেডের উদ্বোধনী অনুষ্ঠান ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত
কুমিল্লা মহিলা কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের পরদিনই ৬ শিক্ষকের পদায়ন
ছবি: সংগৃহীত
হাসপাতালের শৌচাগারে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা