• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা : পার্থ তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক যুদ্ধ শেষের সিদ্ধান্ত তেহরানের হাতে, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা নতুন কুঁড়ি স্পোর্টস, বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে শিল্পকারখানা ও বাসাবাড়িতে গ্যাসের তীব্র সংকট রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া শুরু, ভারপ্রাপ্ত স্পিকারের কাছে ইসির চিঠি যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা হামলায় নিজের বেঁচে ফেরার বর্ণনা দিলেন আরঘচি নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত বৈশ্বিক র‍্যাংকিংয়ে আরও পিছিয়েছে বাংলাদেশি পাসপোর্ট

আজ সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন

  ঢাবি প্রতিনিধি
প্রকাশ:  ২৮ আগস্ট ২০২৫, ০৯:৩৮ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ক্লাস-পরীক্ষা আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বর্জনের ঘোষণা দিয়েছে প্রকৌশলী অধিকার আন্দোলন।

বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টায় রাজধানীর শাহবাগ মোড়ে সংগঠনটির সভাপতি মো. ওয়ালীউল্লাহ এ কর্মসূচি ঘোষণা করেন।

ওয়ালীউল্লাহ বলেন, “বৃহস্পতিবার থেকে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল অনুষদের ক্লাস ও পরীক্ষা বর্জন করা হবে। এরপরও দাবি আদায় না হলে বিকেল ৫টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের কাউন্সিল হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”

তিনি আরও জানান, আন্দোলনে পুলিশের হামলায় ৫০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। তিন দফা দাবি এখনও পূরণ হয়নি উল্লেখ করে তিনি বলেন, “নীতিনির্ধারকেরা আমাদের আন্দোলনের বিষয় জানেন না। এজন্য গঠিত কমিটিতে শিক্ষার্থীদের মনোনীত সদস্য রাখা হবে।”

যমুনা অভিমুখে যাত্রায় পুলিশের হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। বুধবার সন্ধ্যায় শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, সাত সদস্যের কমিটির মধ্যে পাঁচজন বৈঠকে অনুপস্থিত ছিলেন। বৃহস্পতিবার পুরো কমিটি বৈঠকে বসবে এবং অংশীজনদের সঙ্গে আলোচনা হবে।

তিনি বলেন, “শিক্ষার্থীদের ওপর যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। পুলিশের প্রতিনিধি এ ঘটনায় ক্ষমা চাইবেন।”

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুধবার রেজিস্ট্রার এন এম গোলাম জাকারিয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ সমাধানের পরিবর্তে পুলিশের এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বুয়েট প্রশাসন ঘটনার যথাযথ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার নিষিদ্ধ করা, কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশে কেবল স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়ার তিন দফা দাবিতে মঙ্গলবার শাহবাগ অবরোধ করে শিক্ষার্থীরা।

বুধবার সকাল থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। দুপুর দেড়টার দিকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয় এবং কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে। এতে বহু শিক্ষার্থী ও কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে
ফাইল ছবি
বেরোবিতে হয়নি সমাবর্তন, টাকা ফেরত পেলেন শিক্ষার্থীরা