• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ডাকসু নির্বাচন

বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে রাতে ‘গায়েবি নোটিশ’ : সাদিক কায়েম

ঢাবি প্রতিনিধি    ২৭ আগস্ট ২০২৫, ১০:১৮ পি.এম.
সংবাদ সম্মেলনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে রাতের বেলা ‘গায়েবি নোটিশ’ জারি করার অভিযোগ তুলেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম।

বুধবার (২৭ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

সাদিক কায়েম বলেন, আমরা প্রতিটি সংবাদ সম্মেলন ভিন্ন ভিন্ন স্থানে করার চেষ্টা করেছি। রেজিস্ট্রার ভবন নিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। তাই এখানে এসে সমস্যাগুলো তুলে ধরতে চেয়েছি। আমরা নির্বাচিত হলে এ জায়গার লাল ফিতার দৌরাত্ম্য কমানো হবে।

তিনি অভিযোগ করে বলেন, শুরু থেকেই তারা একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিয়ে আসছে। তাদের কথামতো রাত-বিরাতে নোটিশ জারি করছে। এতে নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, ডাকসুর কিছু নির্দিষ্ট নীতিমালা ছিল। কিন্তু এখন একটি দল যা করছে সেটাই নীতিমালা হিসেবে ধরা হচ্ছে। আমরা অনুমতি নিয়ে সবুজ সংকেত পাওয়ার পর পোস্টার লাগিয়েছি। হঠাৎ করেই এগুলো খুলে ফেলা হচ্ছে। এতে বোঝা যায় কোনো নিয়মকানুনের তোয়াক্কা করা হচ্ছে না।

তিনি আরও বলেন, এখন প্রশাসনের কাছে রাতের বেলা গায়েবি ওহি নাজিল হয়। আমরা আশঙ্কা করছি, ভোটের ফলাফলের সময়ও এমন গায়েবি ওহি নাজিল হতে পারে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন