• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

ঢাবি প্রতিনিধি    ২৭ আগস্ট ২০২৫, ০১:৩৩ পি.এম.
প্রার্থী জালাল আহমদ-ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডাকসু) ভিপি প্রার্থী জালাল আহমদকে রুমমেটকে ছুরিকাঘাত করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, গতরাতে ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত জালালকে হেফাজতে নেয়। রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন হত্যাচেষ্টা মামলা দায়ের করে।

জালাল হলের টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের শিক্ষার্থী। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল হককে ছুরিকাঘাত করেন। আহত রবিউল হক বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

আহত রবিউল হক বলেন, “রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে এসে লাইট অন করে শব্দ করতে থাকে। আমি বাধা দিলে সে রেগে গিয়ে আমাকে অবৈধ ও বহিরাগত বলে, পরে আঘাত করে। আমি নিজেকে রক্ষা করার চেষ্টা করি।”

হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার ছাত্রত্ব বাতিলের ব্যবস্থা করা হবে।

ডাকসু নির্বাচনে এই ঘটনার কোনো প্রভাব পড়বে না বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানিয়েছেন। তিনি বলেন, “জালালের বিরুদ্ধে আগে একাধিক অভিযোগ আছে, তবে সব বিষয় খতিয়ে দেখা হবে।”

ঘটনার পর শিক্ষার্থীরা হল প্রভোস্টের পদত্যাগের দাবি জানিয়েছেন। প্রক্টর জানিয়েছেন, শিক্ষার্থীরা তাদের দাবি আনুষ্ঠানিকভাবে উপাচার্যের সঙ্গে উপস্থালে ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন